শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী-শেরপুর বাইপাস সড়কের মামদামারী এলাকায় সোলায়মান রাইস মিলের উদ্বোধন করা হয়েছে। ২৫ এপ্রিল শুক্রবার দুপুরে রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোলায়মান খান মনজু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মিলটির উদ্বোধন করেন জেলা মিল মালিক সমিতির সাধারন সম্পাদক ও শেরপুর চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি মোঃ আসাদুজামান রওশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার। এসময় শেরপুর জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, শ্রীবরদী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন, শেরপুর জেলা যুব মহিলালীগের আহবায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, শ্যামলবাংলা২৪ডটকম এর নির্বাহী সম্পাদক শাহ আলম বাবুল, বার্তা সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান, শ্রীবরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুলাহ আল মামুন দুলাল, শ্রীবরদী প্রেস ক্লাব সভাপতি রেজাউল করিম বকুল, সাধারন সম্পাদক তারেক মুহম্মদ আব্দুলাহ রানা, সাংবাদিক ফরিদুজামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।




