ads

বুধবার , ২৮ মে ২০১৪ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রতি বছর দেশের সেরা মেধাবীদের খুঁজে বের করতে প্রতিযোগিতা হবে : শিক্ষামন্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২৮, ২০১৪ ৩:৫৫ অপরাহ্ণ

nurul_islam_nahidমোঃ ফারুক হোসেন, ঢাকা : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের সেরা মেধাবীদের খুঁজে বের করতে প্রতি বছরই প্রতিযোগিতা হবে। মেধাবী জাতি গঠনে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেছেন তিনি। ২৮ মে বুধবার সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ অডিটোরিয়ামে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৪ এর জাতীয় পর্যায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

সৃজনশীল মেধা অন্বেষণ প্রতি যোগি তাকে শিক্ষা ক্যালেন্ডারে সহ পাঠ্যক্রম হিসেবে অন্তর্ভুক্ত করা হবে জানিয়ে তিনি আরও বলেন, আমরা অর্থনীতিতে পিছিয়ে থাকলেও মেধায় পিছিয়ে নেই। দেশের আনাচে কানাচে অযতনে ছড়িয়ে আছে অসংখ্য মেধাবী।তারা অনেকে সামনে আসতে সুযোগ পায় না। সুযোগ পেলে তারাও যে মেধার স্বাক্ষর রাখতে পারে তার প্রমাণ বহু আছ।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সুপ্ত প্রতিভা খুঁজে বের করা এবং তা বিকাশে ৩ মে থেকে শুরু হয়েছে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৪। শিক্ষা মন্ত্রণালয় দ্বিতীয় বারের মতো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে এ প্রতিযোগিতার আয়োজন করেছে। দেশের সকল স্কুল কলেজ মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তিনটি গ্রু পেচারটি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। গ্রুপ তিনটি হলো ৬ষ্ঠ থেকে ৮ম, ৯ম থেকে ১০ম এবং একাদশ থেকে দ্বাদশ। বিষয় চারটি হলো- ভাষা ও সাহিত্য দৈনন্দিন বিজ্ঞান/ বিজ্ঞা (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর জন্য দৈনন্দিন বিজ্ঞান এবং ৯ম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান), গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ। এ প্রতিযোগিতা জেলা পর্যায়ে ১৩ থেকে ১৬ মে অনুষ্ঠিত হয়, বিভাগীয় পর্যায়ে ১৯ থেকে ২১ মে অনুষ্ঠিত হয়, ঢাকা মহানগরীতে ২২ থেকে ২৫ মে অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চলবে ৩০ মে পর্যন্ত। সাতটি বিভাগ ও ঢাকা বিভাগীয় মহানগরী থেকে নির্বাচিত ৯৬ জন সেরা বিভাগীয় মেধাবী জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সেখান থেকে নির্বাচন করা হবে জাতীয় পর্যায়ে বছরের সেরা মেধাবী ১২ জন। তাদের সনদসহ এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!