টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে অজ্ঞাত ৭/৮ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ ।শুক্রবার দুপুরে সদর উপজেলার দাইনা ইউনিয়নের চারাবাড়ী এলাকায় একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান জানান,স্থানীয় লোকজনএসডিএস প্রজেক্ট সংলগ্ন একটি পুকুরে শিশুর লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে প্রেরন করে।লাশটির কোন পরিচয় মেলেনি এ পর্যন্ত।




