ads

শুক্রবার , ২৫ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোপালগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৫, ২০১৪ ৫:৫৫ অপরাহ্ণ

grefগোপালগঞ্জ সংবাদদাতা : গোপালগঞ্জে অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে গোযেন্দা পুলিশ (ডিবি)। ২৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে জেলা শহরের নতুন বাজার এলাকা থেকে ওই দুই প্রতারককে আটক করা হয়। ওইসময় তাদের কাছ থেকে ১৬টি গ্রামীণ, চারটি রবি ও সাতটি বাংলা লিংক সিম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পেটকাটা গ্রামের অতুল কীর্ত্তনীয়ার ছেলে আজয় কীর্ত্তনীয়া (৩৫) ও টুঙ্গিপাড়া উপজেলার রড়ইহাটি গ্রামের দুখীরাম ব্যাপারীর ছেলে রঞ্জিত ব্যাপারী (৩২)।

Shamol Bangla Ads

জানা যায়, ওই প্রতারকরা বিভিন্ন ব্যক্তিকে মোবাইল ফোনের মাধ্যমে নিজেদের সমাজ সেবার লোক পরিচয় দিয়ে লাখ লাখ টাকা দেওয়া হবে বলে জানায়। এরপর তারা ভ্যাট হিসাবে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়। এ ব্যাপারে একটি অভিযোগ পেলে গোয়েন্দা পুলিশ জেলা শহরের নতুন বাজার এলাকা থেকে ওই দুই প্রতারককে গ্রেফতার করে।
অর্নিবান স্কুলের শিক্ষক কৃষ্ণ প্রসাদ বিশ্বাসের ছয় লাখ টাকা হাতিয়ে নিলেও আরো দুই লাখ টাকা দাবি করে ওই প্রতারক। এ ব্যাপারে কৃষ্ণ প্রসাদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!