শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবনে তিন মৌয়াল বনদস্যু বাহিনীর হাতে গুলিবিদ্ধ ও দু’জনকে মুক্তিপনের দাবীতে অপহরন করা হয়েছে। এসময় ৭২ হাজার টাকা মূল্যের ৬মন মধু বনদস্যুরা লুট করে নিয়ে যায়। গুলিবিদ্ধ ওই তিন মৌয়ালকে প্রথমে শরণখোলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা দিয়ে পরে খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।

গুলিবিদ্ধ শরণখোলা উপজেলার বগী গ্রামের মৃত মালেক হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার (৩৫) জানান, বুধবার বিকাল সাড়ে ৫টায় শরণখোলা রেঞ্জের কটকার মরাগাং এলাকায় তারা ৯ জন মৌয়াল মধু সংগ্রহের উদ্দেশ্যে বনে প্রবেশ করে। এ সময় বদরউদ্দিন খাল থেকে ৮/৯ জনের একটি সশস্ত্র বনদস্যু বাহিনী (নাম জানা সম্ভব হয়নি) তাদেরকে সেখানে যাবার জন্য নির্দেশ দেয়। মৌয়ালরা এতে ভীত সন্ত্রস্ত হয়ে তাদের ট্রলার নিয়ে পালাবার চেষ্টা চালালে বনদস্যুরা গুলি চালায়। এতে বগী গ্রামের কাঞ্চন হাওলাদারের ছেলে লিটন হাওলাদার (৩০) ও চালিতাবুনিয়া গ্রামের মানিক তালুকদারের ছেলে মাহাবুব তালুকদার (৩৫) ও তিনি গুলিবিদ্ধ হন। এদের হাত, পা, পিঠ, কাঁধ ও কোমরে গুলিবিদ্ধ হয়। ওই ট্রলার থেকে উপজেলার চালিতাবুনিয়া গ্রামের নেছার উদ্দিন তালুকদারে ছেলে আঃ রাজ্জাক তালুকদার (৪৫) ও মজিদ পেয়াদার ছেলে রশিদ পেয়াদা (৬৫) কে মুক্তিপনের দাবীতে অপহরন করে নিয়ে যায়। পরে বিষয়টি বনবিভাগের কটকা অফিসে জানালে বনরক্ষীরা তাদেরকে উদ্ধর করে শরণখোলা স্বস্থ্য কমপে¬ক্সে পৌঁছে দেয়। বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গুলিবিদ্ধসহ ৯ মৌয়ালকে বনবিভাগের ট্রলারে করে শরনখোলায় পৌঁছে দেয় হয়েছে।




