ads

শনিবার , ১৪ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বক্স অফিসে ব্যর্থতার পর অস্কারে যাচ্ছে অক্ষয় কুমারের ‘মিশন রানিগঞ্জ’

খবর টি পড়েছেন : ৪৯৪
বক্স অফিসে ব্যর্থতার পর অস্কারে যাচ্ছে অক্ষয় কুমারের ‘মিশন রানিগঞ্জ’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অক্টোবর মাসের প্রথম সপ্তাহে মুক্তি পায় অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘মিশন রানিগঞ্জ’। যদিও বক্স অফিসে তেমন একটা সুবিধা করতে পারেনি এই ছবি। তবে সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি যাচ্ছে অস্কারে। অক্ষয় কুমারের প্রথম সিনেমা হিসেবে এটি প্রতিদ্বন্দ্বিতা করবে অস্কারের মঞ্চে। তবে সিনেমাটি ভারত থেকে সরাসরি নয়, নির্মাতাদের নিজস্ব উদ্যোগে এটি পাঠানো হচ্ছে অস্কারে। এর আগে ‘আরআরআর’ও এই একই পদ্ধতিতে পৌঁছায় অস্কারের মঞ্চে।

Shamol Bangla Ads

নিজের সাম্প্রতিক চলচ্চিত্র ‘ও মাই গড ২’ দিয়ে বক্স অফিসে সাফল্য পেয়েছেন অক্ষয় কুমার। ব্যাক টু ব্যাক বেশ কয়েকটি সিনেমার ভরাডুবির পর বক্স অফিসে সাফল্য পায় ‘ও মাই গড ২’। অক্ষয় ভক্তরাও দীর্ঘদিন পর স্বস্তির নিশ্বাস ফেলেন। তবে এরপরই আবারও ছন্দপতন, ‘মিশন রানিগঞ্জ’ ফের হতাশ করেছে দর্শকদের। সিনেমা হলে তেমন আয় করতে পারেনি সিনেমাটি। তবে সিনেমা হলে বক্স অফিসে ব্যর্থ হলেও অস্কারে যাচ্ছে অক্ষয়ের এই মিশন।

আগামী বছরের অস্কারের জন্য ভারতের অফিশিয়াল এন্ট্রি টভিনো থমাস অভিনীত মালায়লাম চলচ্চিত্র ‘২০১৮’। ৩০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি বক্স অফিসে ২০০ কোটি রুপি আয় করে নেয়। প্রশংসা কুড়ায় দর্শক ও সমালোচকদেরও।

Shamol Bangla Ads

উল্লেখ্য, সত্য ঘটনা অবলম্বনে তৈরি ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’। ১৯৮৯ সালে রানিগঞ্জ কোলফিল্ডের মহাবীর খনিতে আটকে পড়েন ৭১ জন শ্রমিক। আর এই শ্রমিকদের ত্রাতা হয়ে এসেছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশোবন্ত সিং গিল। বোরহোল করে ক্যাপসুলের মাধ্যমে এক এক করে শ্রমিকদের উদ্ধার করেন তিনি। সেই ঘটনায় সিনেমায় তুলে ধরা হয়েছে। এই যশোবন্ত সিং গিলের চরিত্রেই দেখা যাচ্ছে অক্ষয়কে। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘মুজিব’ সিনেমার কলাকুশলীদের নিয়ে প্রধানমন্ত্রীর নৈশভোজ পরবর্তী সংবাদ দক্ষিণী শীর্ষ সাত সুপারস্টারের কার কত পারিশ্রমিক?