ads

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী সীমান্তে ধানক্ষেতে বন্যহাতির আক্রমণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৪, ২০১৪ ৫:১৫ অপরাহ্ণ

SHERPUR_Picনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের সীমান্তবর্তী কয়েকটি গ্রামের কৃষকের বোরো ধানের ক্ষেত নষ্ট করেছে বন্যহাতির একটি দল। ২৪ এপ্রিল বৃহস্পতিবার ভোরে নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও গ্রামে ওই আক্রমণ চালায় বন্যহাতির দল।

Shamol Bangla Ads

জানা যায়, বন্যহাতির আক্রমণ থেকে রক্ষা পেতে বেশ কিছুদিন ধরে সীমান্ত এলাকায় বসবাসকারী উপজাতি ও কৃষকরা রাতভর বাড়িঘর ও আবাদী পাকা বোরো ধানের জমি পাহারা দিয়ে আসছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে কৃষকদের আবাদী জমিতে বন্যহাতির দল আক্রমণ চালায়। ওই সময় নয়াবিল ইউনিয়নের নাকুগাও গ্রামের রোস্তম আলী, শরাফত আলী, নিরঞ্জণ দিও, হারুন মিয়াসহ বেশ কয়েকজন কৃষকের প্রায় ১০/১২ একর অর্ধপাকা বোরো ক্ষেতের ধান খেয়ে সাবাড় করে দেয় বন্যহাতির দল।
স্থানীয় বাসিন্দা কৃষক রুস্তম আলী জানান, নয়াবিল ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষ হাতির আক্রমণ থেকে ফসল রক্ষার চিন্তা ও রাত জেগে পাহারা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে। হাতির আক্রমণ থেকে গ্রামবাসীকে বাঁচাতে প্রশাসনের সহযোগিতাসহ ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবি করেন তিনি।
নয়াবিল ইউপি চেয়ারম্যান নুর রহমান জানান, ওই ইউনিয়নের জঙ্গলে এখনও ৫০/৬০টি বন্যহাতি অবস্থান করছে। হাতিগুলো রাতের বেলায় লোকালয়ে হানা দেয়। আর দিনের বেলা জঙ্গলে গিয়ে অবস্থান নেয়। অনেক চেষ্টা করেও হাতিগুলোকে এই এলাকা থেকে সরানো যাচ্ছে না।

Need Ads
error: কপি হবে না!