ads

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধামইরহাটে ৫৮ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয় ভবন উদ্বোধন ও কোরিয়ান বন্ধুদের সংবর্ধনা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৪, ২০১৪ ৭:১৩ অপরাহ্ণ

FORENARE(2)ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এডিপির সহযোগিতায় দঃ কোরিয়ার অর্থায়নে ৫৮ লাখ টাকা ব্যয়ে জাহানপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন হয়েছে। সেই সাথে কোরিয়া থেকে আগত বিশ্ববিখ্যাত স্যামসাং কোম্পানীর নির্বাহী পরিচালক বুইয়ুং জু কিমসহ টোটাল ও ওয়ার্ল্ড ভিশনের ১১ জন কোরিয়ান বন্ধুদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৩ এপ্রিল বিকেল ৩ টায় উক্ত বিদ্যালয়ের সভাপতি খাজা ময়েন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউএনও হেমায়েত উদ্দিন বক্তব্য রাখেন। এ সময় ওয়ার্ল্ড ভিশন রাজশাহী বিভাগীয় পরিচালক গ্রেনার মারাক, স্যামসাং এর বাংলাদেশ প্রতিনিধি ইউচাং লি, উপজেলা একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, ইউপি চেয়ারম্যান ওসমান আলী,ধামইরহাট এডিপি মানেজার বিমল কুমার রুরাম, রাজশাহীর পবা এডিপির ব্যবস্থাপক সাগর মারান্ডী, ওসি মিজানুর রহমান, প্রধান শিক্ষক অমল চন্দ্র প্রমুখ। বিদ্যালয়টির নতুন ভবন নির্মানের ফলে শিক্ষার্থীদের ঝড়ে পড়ারোধ, শিক্ষার্থী বৃদ্ধি, নিরাপদ ও ঝুকিমুক্ত শিক্ষা ব্যবস্থা হওয়ায় স্থানীয় অভিভাবক মহল ওয়ার্ল্ড ভিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সবশেষে কোরিয়ান কোম্পানী স্যামসাং, টোটাল এর পক্ষ থেকে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও বিনামূলে সোলার লাইট প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!