ঠাকুরগাঁও প্রতিনিধি : গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সামগ্রী বাজার জাত করণের লক্ষ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ চত্বরে দুইদিন ব্যাপী গ্রামীণ হস্তশিল্প মেলা শুরু হয়েছে। ২৪ এপ্রিল বৃহস্পতিবার জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন স্থাণীয় ইউপি চেয়ারম্যান জাফর উলাহ,চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন , মেলার উদ্যোক্তা মামুনুর রশিদ এবং অন্যরা। এসডিসি সমৃদ্ধি প্রকল্পের আওতায় হেলভেটাস সুইস ইন্টার কো অপাশেন নামে একটি প্রতিষ্ঠানের সহযোগীতায় ইউনিয়ন পরিষদ এ মেলা অয়োজন করে।
এই মেলায় স্থাণীয় ভাবে বাঁশ বেত ও সুতার তৈরী নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য সামগ্রী স্টল প্রদর্শন করা হয়েছে।




