আনোয়ার হোসেন আকাশ, রানীশংকৈল ( ঠাকুরগাও) : ঠাকুরগাওয়ের রানীশংকৈল চাপোড় পারবর্তীপুর সিংপাড়া থেকে পুকুর খনন করার সময় ১৪ কেজি ওজনের পাওয়া বিষ্ণমুর্তি উদ্ধার করেছে রানীশংকৈল থানা পুলিশ।

থানা সূত্রমতে, রানীশংকৈল পৌরসভাধীন মৃত আযম আলীর ছেলে কয়েশ আলীর চাপোড় পারবর্তীপুর সিংপাড়াস্থ দেউকুড়ি পুকুর খনন করার সময় ১৩.৯৯৪ কেজি ওজনের একটি কালো রঙের বিষ্ণমুর্তি মাটিকাটা লেবার প্রক্ষিত রায়ের কোদালে লাগে। এখবর পেয়ে রানীশংকৈল থানা পুলিশের এএসআই হায়দার ও এএসআই তাজরুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে বিষ্ণমুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ মোনায়েম হোসেন জানান, এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রানীশংকৈলে ৪০টি বাড়ি আগুনে পুড়ে ছাই
ঠাকুরগাওয়ের রানীশংকৈল জওগাও গ্রামে গত ২১ এপ্রিল দিবাগত রাত ২টার দিকে বাহাদুরের বাড়িতে আগুন লাগলে নিস্ব হয়ে যায় পরিবারটি।
সরেজমিনে গিয়ে জানা যায়, জওগাও গ্রামের মৃত ওলফর আলীর ছেলে বাহাদুর (৫৫) দু’টি ঘরের আসবাব পত্র, ঘরের টিন, খাদ্য দ্রব্য, টাকা পয়সা পুড়ে গিয়ে পরিবারটি খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে। এতে নগদ ১০ হাজার টাকাসহ দেড় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবী করেছে।
পাশ্বে থাকা আজগর আলীর ছেলে শাহীন ও তমিজউদ্দীনের ছেলে লতিব মাষ্টার’র পলের পালাসহ চারটি ঘর পুড়ে যায়। এতে প্রায় ৭০ হাজার ক্ষয়ক্ষতির আশংকা করা হয়েছে। তাছাড়া নয়নপুর গুচ্ছগ্রামের ইসমাইল’র ছেলে বেলাল ও হাসেন আলীর ছেলে খাইরুলের বাড়িতে আগুন লেগে ঘরবাড়ি আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
উপজেলা চেয়ারম্যান আইনুল মাষ্টার, ইউপি চেয়ারম্যান আবু সুলতান, কৃষক লীগ সম্পাদক মোশাররফ হোসেন বুলুসহ স্থাণীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
অপরদিকে হরিপুর উপজেলার তেনুয়া মাদারী চৌরঙ্গী গ্রামের মোঃ দানেশ হাজি, আব্দুল জব্বার, ওয়াহাব, উমরের বাড়িঘর পুড়ে ছাইয় হয়ে যায় সোমবার দুপুরে। স্থাণীয় লোকজনের সহায়তায় পীরগঞ্জ ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। নয়টি ঘর, দু’টি গরু, নগদ ৬০ হাজার টাকা, ৩০ বস্তা গমসহ তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির পরিমান ধরা হয়েছে।
এদিকে একই দিন বালিয়াডাঙ্গী উপজেলার দুয়োসুয়ো ইউনিয়নের ছাগলডাঙ্গী গ্রামের আবেদ, ওমরসহ ২১ এপ্রিল আট পরিবারের ২৭টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। চুলার আগুন থেকে আগুনে সুত্রপাত ঘটে। বালিয়াডাঙ্গী সুত্রমতে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৩,২২,০০০ টাকার ক্ষয়ক্ষতির অনুমান করেছে ফায়ার সার্ভিস।
ঠাকুরগাওয়ে দেশেরপত্র পত্রিকার জেলা কার্যালয় উদ্বোধন

দেশেরপত্র পত্রিকার ঠাকুরগাও জেলা কার্যালয় ২১ এপ্রিল শুব উদ্বোধন করেন ৩০১ আসনের সংরক্ষিত মহিলা এমপি সেলিনা জাহান লিটা।
প্রধান অতিথি হিসেবে এমপি সেলিনা জাহান লিটা। আরো উপস্থিত ছিলেন এ্যাড. মির্জা রফিকুল ইসলাম সাবেক সভাপতি জেলা আ’লীগ, ফয়সল মাহমুদ জেলা পুলিশ সুপার, দেশের পত্রের ভারপ্রাপ্ত সম্পাদক রুফায়দাহ পন্নী, সাদেক কোরাইশী জেলা পরিষদ প্রশাসক, এ্যাড. আব্দুল করিম সভাপতি জেলা জাতীয় পার্টি, জিতেন্দ্র নাথ রায় সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, আশেক মাহমুদ বিভাগীয় ব্যুরো প্রধান, এ্যাড. আবু জাফর শামসুদ্দীন সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক সদ আ’লীগ প্রমুখ।




