রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : রামগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার বিকেলে নাজিম ও রহিম দুই গ্র“পের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির বন ও পরিবেশক সম্পাদক আবদুর রহিম ভিপির সভাপতিত্বে খাদ্য গুদাম চত্বরে এবং উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে নুরপ্লাজা চত্বরে পৃথক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহবুবুর রহমান বাহার, কেন্দ্রীয় যুবদল নেতা মো. ইমাম হোসেন, রামগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি ইসমাইল হোসেন বেঙ্গল, জিএস মনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি রফিক উল্যাহ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন পলাশ, ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রিপন প্রমুখ। সমাবেশ পুর্বে রামগঞ্জ বাস টার্মিনাল থেকে আবদুর রহিম ভিপি ও ইমাম হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য মিছিল পৌর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে খাদ্য গুদামের সমাবেশের স্থলে গিয়ে শেষ হয়।




