ads

বুধবার , ২৩ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়া বাজারে আবারো আতংক : আধিপত্য বিস্তার নিয়ে ক্ষমতাসীনদের দু’পক্ষ মুখোমুখি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৩, ২০১৪ ৩:০৮ অপরাহ্ণ

CoxsBazar_District_Map_Bangladesh-127এম.আবদুল্লাহ আনসারী. পেকুয়া (কক্সবাজার) : পেকুয়ার প্রধানতম বাণিজ্যিক কেন্দ্র আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে ক্ষমতাসীন আওয়ামীলীগের দুপক্ষের আধিপত্য বিস্তার নিয়ে মুখোমুখি অবস্থান নিলে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মাঝে চরম আতংক বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানাগেছে ২২ এপ্রিল সাপ্তাহিক সওদার দিনে পেকুয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমের অনুসারীরা সকাল ১০টার দিকে একটি মিছিল বের করলে এবং মিছিল থেকে বাজার থেকে ইজারাদারদের হঠানোর প্রকাশ্য ঘোষনা দিয়ে কয়েক বার বাজারের পূর্ব থেকে পশ্চিম দিকে প্রধান সড়কে চক্কর দিলে সবার মাঝে উত্তেজনা বিরাজ করে। দীর্ঘদিন ধরে বাজারের আধিপত্য নিতে গিয়ে বাজারের সরকারী নিয়ম মোতাবেক ইজারা প্রাপ্ত উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সাথে দ্বন্ধ চলে আসছে। প্রতি সাপ্তাহিক সওদার দিনে আবুল কাশেমের অনুসারীরা মিছিল বা মহড়া দিয়ে উত্তেজনা সৃষ্টি করলে ক্রেতা ও ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে চলে যায়। বাজারের ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন, অহেতুক উত্তেজনা সৃষ্টি করে মিছিল করায় ক্রেতা বিক্রেতা আতংক গ্রস্থ হয়ে চলে যাচ্ছে, প্রশাসনের পক্ষ থেকেও কার্যকর কোন প্রদক্ষেপ না নেয়ায় অবৈধভাবে বাজার দখলের আশংকা থেকে যাচ্ছে। জানাযায়, আওয়ামীলীগের স্থানীয় ও কেন্দ্রীয় কোন প্রকার কর্মসূচী না থাকলেও কাশেমের অনুসারীরা বাজারের সাপ্তাহিক সওদার দিনে মিছিল করে উত্তেজনা সৃষ্টি করেন। এব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমীরুল খোরশেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছাত্রলীগের নাম করে যারা মিছিল বের করেছে তারা ছাত্রলীগের কেউ না, মিছিল বের করার খবর পেয়ে সভাপতি ও তিনি থানা পুলিশকে খবর দিলে তারা পালিয়ে যায়। উপজেলা আ.লীগের ও ছাত্রলীগের কয়েকজন নেতার সাথে যোগাযোগ করা হলে তারাও কোন প্রকার কর্মসূচীর কথা জানে না বলে উল্লেখ করেন।

পেকুয়া উপজেলার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা

Shamol Bangla Ads

পেকুয়া উপজেলার প্রথম এক যুগ পূর্তি পালন উপলক্ষে এক প্রস্ততি সভা পেকুয়া সদর ইউনিয়ন যুবদল পশ্চিমজোন শাখার উদ্যোগে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। পেকুয়া উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন পেকুয়া সদর ইউনিয়ন যুবদল পশ্চিমজোন শাখার সভাপতি জয়নাল আবেদীন। পশ্চিমজোন যুবদলের সাধারন সম্পাদক ইমরুল হাসান ইমুর পরিচালনায় অনুষ্টিত উক্ত সভায় অন্যান্যদের মধ্যে ছিলেন যুবদল পশ্চিমজোন শাখার সহ সভাপতি মঈন উদ্দিন, সহসভাপতি সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাফর আলম, পশ্চিমজোন যুবদলের সদস্য নুরুল হোছাইন, ৩ নং ওয়ার্ডের সভাপতি জসিম উদ্দিন, ১ নং ওয়ার্ডের সভাপতি তারেক, ২ নং ওয়ার্ডের সভাপতি দুধু মিয়া, পশ্চিমজোন শাখার সদস্য আবদুল হামিদ, ৩ নং ওয়ার্ড পশ্চিমজোন শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুচ্ছফা, ২ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, ১ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোহাম্মদ মানিক, যুবনেতা আয়ুব খান, প্রমুখ। সভায় বক্তারা বলেন, দক্ষিন চট্রগ্রামের সিংহ পুরুষ হাজার বছরের শ্রেষ্ট সন্তান, ককসবাজার জেলাল মাটি ও মানুষের প্রিয় নেতা, পেকুয়ার কৃতি সন্তান সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী, বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, পেকুয়া উপজেলার প্রতিস্টাতা আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদের হাতে গড়া প্রিয় পেকুযা উপজেলার আগামী ২৭ এপ্রিল উপজেলার প্রথম যুগপূতি পালন করার জন্য যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের পালন করার জন্য উদাত্ত আহবান জানানো হয়।

পেকুয়ায় তরুণী অপহরণ : আটক ২

পেকুয়ায় এক তরুণীকে জোরপূর্বক অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ফররুখ আহমদকে ২২ এপ্রিল সকালে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল হকের নেতৃত্বে সঙ্গী ফোর্স অভিযান চালিয়ে বাড়ি থেকে গ্রেফতার করে। সে পূর্ব বাইম্যাখালী এলাকার মৃত: আব্দুল খালেকের পুত্র বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানাযায় ১৬ এপ্রিল সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাইম্যাখালী এলাকার জহির আহমদের মেয়ে রুজিনা আক্তার (১৬) বাড়ির পাশ্বে নলক’প থেকে পানি আনতে যাওয়ার সময় একই এলাকার ফররুখ আহমদের পুত্র সাজ্জাদুল ইসলামের নেতৃত্বে ৪/৫ জন যুবক রুজিনা কে জোরপূর্বক তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ওই তরুণীর পরিবারের লোকজন অনেক খোজাখুজি করলেও শেষ পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি বলে জানাযায়। ওই অপহৃত তরুণীর পিতা জহির আহমদ বাদী হয়ে ফররুখ আহম্মদের পুত্র সাজ্জাদুল ইসালম(২৪), রুবেল, ফররুখ আহমদের স্ত্রী কমরুনেচ্ছা বেগম, মৃত: আব্দুল খালেকের পুত্র ফররুখ আহম্মদ কে বিবাদী করে পেকুয়া থানায় অপহরণ ও শিশু নির্যাতন মামলা দায়ের করে। জিজ্ঞাসাবাদের জন্য এ ঘটনার অপহরণকারী সাজ্জাদের পিতা ফররুখ আহম্মদ ও মাতা কমরুন্নেছকে আটক করেছে পুলিশ। অপহৃত তরুণীর পরিবার সূত্রে জানা যায় বিগত ৫/৬ মাস আগে জহির আহমদের মেয়ে রুজিনা আক্তারকে একই এলাকার ফররুখ আহমদের পুত্র সাজ্জাদুল ইসলামের সাথে বিবাহ দেওয়ার জন্য বিয়ের প্রস্থাব দেয় সাজ্জাদের পিতা ফররুখ আহম্মদ। তবে মেয়ের পিতা জহির আহমদের তার মেয়ের জন্মনিবন্ধনে বয়স কম (বিয়ের বয়স) হওয়ার কারণে ওই বিয়ের প্রস্তাবে রাজি হয়নি। এই থেকে ফররুখ আহমদের পুত্র সাজ্জাদুল ইসলাম তার সহপাঠিদের নিয়ে প্রতিদিন অপহরণের হুমকি দিয়ে আসছিল। শেষ পর্যন্ত রুজিনাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়।
এ ব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি অপহরণের ঘটনার কথা স্বীকার করেন এবং অপহরণ মামলার দুজন আসামী কে আটক করেছেন বলেও এই প্রতিনিধিকে জানিয়েছেন। তিনি আরো জানান আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে অপহরণের ক্লু উদঘাটনের চেষ্ঠা করা হবে।

Need Ads
error: কপি হবে না!