ads

শনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিভক্ত রাজনীতিতে সেতু তৈরি না হয়ে দেয়াল উঁচু হচ্ছে : ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ১৯৭
বিভক্ত রাজনীতিতে সেতু তৈরি না হয়ে দেয়াল উঁচু হচ্ছে : ওবায়দুল কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের বিভক্ত রাজনীতিতে সেতু তৈরি না হয়ে দেয়াল উঁচু থেকে উঁচু হচ্ছে। এই অলঙ্ঘনীয় দেয়াল ভেঙে সম্প্রীতির সেতু তৈরি করতে হবে। শনিবার সকালে গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ আয়োজিত সাধারণ সভা সম্মিলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের অস্তিত্বের জন্য জীবনধারায় এবং গণতন্ত্র চর্চার জন্য রাজনীতিতে সেতু নির্মাণ আবশ্যক হয়ে উঠেছে।

প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশের নাটক গুণে মানে, অভিনয়ে, সংলাপে অনেক সমৃদ্ধ- উল্লেখ করে মন্ত্রী বলেন, সংস্কৃতি নিয়ন্ত্রণের কোনো বিষয় নয়। শেখ হাসিনার সরকার অভিনয়ের কালো আইন তুলে দিয়েছে।

Shamol Bangla Ads

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিমের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন অভিনয় শিল্পী মামুনুর রশিদ, তারিক আনাম খান, দিলারা জামান, ডলি জহুর, শহিদুল আলম সাচ্চু ও আমিনুল হক চৌধুরী। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে নগর আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ আজ থেকে ‘উত্তরা সেন্টার’ স্টেশনে থামবে মেট্রোরেল

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads