নরসিংদী প্রতিনিধি : দিশারী প্রকল্পের উদ্যোগে জেলা ক্লায়েন্ট এসোসিয়েশনের দায়িত্ব কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২৩ এপ্রিল ভেলানগর গ্র্যান্ড রেষ্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ঠ শিক্ষাবিধ আতাউর রহমান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল বক্তব্য উপস্থাপন করেন বেসরকারী সেবা সংস্থা দিশারীর কেন্দ্রীয় কার্যালয়ের প্রকল্প সমন্বয়কারী ড.শ্যামানন্দ্র প্রসাদ চৌধুরী । কর্মশালায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন বেসরকারী সেবা সংস্থা পাপড়ির নির্বাহী পরিচালক আবু বাছেদ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক মোলা,সাখাওয়াত হোসেন সকা,শিল্পপতি গিয়াস উদ্দিন আহমেদ,এবিএম আজরাফ টিপু,মতিউর রহমান ভূইয়া জাকির,সাংবাদিক তোফাজ্জল হোসেন,সংগঠনের সদর উপজেলা সমন্বয়কারী রিয়াজুল ইসলাম সরকার,রায়পুরা উপজেলা সমন্বয়কারী রফিকুল ইসলাম,শিবপুর উপজেলা সমন্বয়কারী আব্দুল মোমেন প্রমুখ। সভায় বক্তাগন জেলা ক্লায়েন্ট এসোসিয়েশনের বর্তমান ও ভবিষৎ দায়িত্ব কর্তব্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় বক্তাগন যে যার অবস্থানে থেকে দিশারী প্রকল্পকে এগিয়ে যাবার জন্য উদাত্ত আহবান জানান। আলোচনা সভা শেষে বিশিষ্ঠ শিক্ষাবিধ আতাউর রহমান ভূইয়াকে সভাপতি এবং মোজাম্মেল হক লাভলুকে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ঠ দিশারীর জেলা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দিশারী’র জেলা সমন্বয়কারী বিশিষ্ট সমাজসেবক জাহানুল হক বাবুল।




