মোঃ ফারুক হোসেন, ঢাকাঃ জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদনের ওপর আদেশ দেওয়া হবে আজ। গত রবিবার হাইকোর্টে দু’পক্ষের শুনানি শেষে আদেশের জন্য বুধবার দিন ধার্য করেন আদালত। প্রসঙ্গত, গত ১৯ মার্চ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ নয় জনের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৩। অভিযোগে উল্লেখ করা হয়, চ্যারিটেবল ট্রাস্টের নামে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা ও অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা দুর্নীতি করা হয়েছে।




