চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গার অনিক নগর ও বোয়ালমারি সড়ক দুর্ঘটনায় লাখু মিয়া (২৮) ও হেলাল উদ্দিন (৪৫) নামে দু’জন নিহত হয়েছেন।

পুলিশ জানায়, ২৩ এপ্রিল বুধবার সকাল নয়টার দিকে আলমডাঙ্গা উপজেলার অনিকনগর গ্রামের চাঁদ মল্লিকের ছেলে লাখু মিয়া পার্শ্ববর্তী মাঠে ট্রাক্টর নিয়ে মাটি বোঝাই করতে যান। মাটি বোঝাই করে প্রধান সড়কে ওঠার সময় ট্রাক্টর উল্টে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এছাড়া, ১৫ এপ্রিল বিকালে বাড়াদি ইউপির সাবেক মেম্বার হেলাল উদ্দিন চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফেরার পথে আলমডাঙ্গা সড়কের বোয়ালমারি মাঠের ব্রীজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রথমে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৮ দিন পর মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নতিডাঙ্গা গ্রামের মৃত গণি মালিতার ছেলে।




