ads

সোমবার , ১ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেট্রোরেলের বৈদ্যুতিক তারে আটকে ছিল বর্ষবরণের ৩৮ ফানুস

খবর টি পড়েছেন : ৫৪৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নতুন বছর বরণে রাজধানীতে বিভিন্ন স্থানে গতকাল রোববার মধ্যরাতে ওড়ানো ফানুস এবারও আটকেছে মেট্রোরেলের বৈদ্যুতিক তারে। তবে এবার রাতের মধ্যেই ফানুসগুলো অপসারণ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ফলে এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

Shamol Bangla Ads

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, গতকাল রাতে মেট্রোরেলের তারে আটকে থাকা ৩৮টি ফানুস অপসারণ করা হয়েছে। ডিএমটিসিএলের কর্মীরা রাত ৩টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত টহল দিয়ে এগুলো অপসারণ করেছে।

তিনি বলেন, তাঁদের আগে থেকেই পূর্ব পরিকল্পনা ছিল। সেই অনুযায়ী পেট্রোলিং টিম মাঠে কাজ করেছে।

Shamol Bangla Ads

এর আগে গত বছরও মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর ফানুস আটকে যায়। গত ২৮ ডিসেম্বর ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক ইংরেজি নববর্ষ উদ্‌যাপনের সময় মেট্রোরেলের এক কিলোমিটার এলাকার মধ্যে ফানুস ওড়ানো বা আতশবাজি না পোড়াতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছিলেন। এ বিষয়ে পুলিশের সহায়তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছিল মেট্রোরেল কর্তৃপক্ষ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: আইজিপি পরবর্তী সংবাদ ড. ইউনূস শ্রমিকের পাওনা বুঝিয়ে দেননি, ঘুষেও রফা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads