ads

বুধবার , ২৩ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগৈলঝাড়ায় এলজিইডি’র ১০ কি.মি সড়কের বেহাল দশা : যানবাহন চলাচল প্রায় বন্ধ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৩, ২০১৪ ৩:২৮ অপরাহ্ণ

Agailjhara Photo Roadঅপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় এলজিইডি’র একটি সড়কে খানাখন্দ সৃষ্টি হয়ে জনসাধারণসহ যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। সড়ক সংস্কারের জন্য টেন্ডার হলে পুনরায় বরাদ্দ বৃদ্ধির জন্য ঠিকাদার কাজ করছেনা। এতে নিরুপায় হয়ে স্থানীয়রা পায়ে হেঁটে চলাচল করছেন ওই পাকা সড়ক দিয়ে। দূর্ভোগে রয়েছেন সড়ক ব্যবহারকারী বাকাল, কোদালধোয়া ফেনাবাড়ি, ত্রিমুখী, বাহাদুরপুর, বাটরা, রামশীল, আমবাড়িসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার জনগণ। খানাখন্দে ভরা ওই সড়কে প্রতিদিন ঘটছে ছোটবড় দূর্ঘটনা। এব্যাপারে স্থানীয়দের অভিযোগ, এলজিইডি বিভাগ থেকে সংস্কারের টেন্ডার আহŸাণ করা হলে আগৈলঝাড়ার এক ঠিকাদার টেন্ডারটি পায়। কিন্তু দীর্ঘদিনেও তা বাস্তবায়িত হচ্ছেনা।

Shamol Bangla Ads

জানা গেছে, উপজেলা সদর থেকে ১নং ব্রিজ-বাকাল হাট ভায়া কোদালধোয়া পর্যন্ত এলজিইডি বিভাগ ১০ কি.মি পাকা সড়ক নির্মাণ করে। কিন্তু ওই সড়ক দীর্ঘদিনে কোন সংস্কার না করায় বেশীরভাগ জায়গার কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়। বর্ষামৌসুমে খানাখন্দে পানি জমে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এছাড়াও বর্ষার পানিতে বিভিন্ন স্থান দেবে ও ধ্বসে পরে দিনের বেলায়ও যান চলাচল দারুণভাবে বাঁধাগ্রস্থ হচ্ছে। সড়কটি দিয়ে কোদালধোয়া, ত্রিমুখী, ফেনাবাড়ি, বাহাদুরপুর, বাটরা, রামশীল, বাকাল, আমবাড়ি, ডুমুরিয়াসহ বাকাল ইউনিয়নের উত্তর পশ্চিমাঞ্চল ও রাজিহার ইউনিয়নের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজার হাজার জনসাধারণ প্রতিদিন যাতায়াত করে। সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে উপজেলা সদরের কলেজ ও বিদ্যালয়গামী শত শত শিক্ষার্থী চরম দূর্ভোগের মধ্য দিয়ে চলাচল করছে। ওই সড়কে অতিরিক্ত টাকা দিলেও কোন রিক্সাওয়ালা যেতে চায়না। স্থানীয়রা জানায়, দু’বছর পূর্বে সড়কটি সংস্কার করা হলেও কাজের মান ছিল অত্যন্ত খারাপ।
উপজেলা প্রকৌশলী রাজকুমার গাইন সড়কের বেহাল দশার সত্যতা স্বীকার করে বলেন, ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে একটি সাইক্লোন শেল্টার নির্মাণ কাজ চলছে। ওই কাজের জন্য প্রতিদিন রড, পাথর, ইট বোঝাই ট্রাক, মিনি ট্রাক ও নসিমন যাতায়াতের কারণে সড়কের বিভিন্ন স্থান ভেঙ্গে গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। আর এ কারণে বর্তমানে অন্য কোন যানবাহন চলাচল করতে পারছেনা। সড়কটি সংস্কারের জন্য টেন্ডার আহŸাণ হলেও সংশ্লিষ্ট বিভাগে বরাদ্দ বৃদ্ধির জন্য জানানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!