ads

বুধবার , ২৩ এপ্রিল ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগৈলঝাড়ায় কম্পিউটার বিষয়ে শিক্ষকদের ১৫দিনব্যাপি প্রশিক্ষণ উদ্বোধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৩, ২০১৪ ৭:৪৬ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় কম্পিউটার বিষয়ে শিক্ষকদের ১৫দিনব্যাপি প্রশিক্ষণ উদ্বোধন

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় মাধ্যমিক পর্যায়ের কম্পিউটার বিষয়ে শিক্ষকদের ১৫দিন ব্যাপী মাল্টিমিডিয়া প্রশিক্ষণ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক। প্রশিক্ষণটি আয়োজন করেছেন বেসিক আইসিটি স্কিল ট্রান্সফার আপ টু উপজেলা লেভেল প্রজেক্ট (বিসিসি) এবং উপজেলা প্রশাসন।

Shamol Bangla Ads

মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য আইসিটি স্কিল এবং শিক্ষক কর্তৃক ডিজিটাল কন্টেন্ট ও মাল্টিমিডিয়া ক্লাশরুম পরিচালনা বিষয়ক ১৫দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল কালাম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক সমকালের সহযোগী সম্পাদক অজয় দাশগুপ্ত। এছাড়া সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ পরিচালনা করেন কম্পিউটার কাউন্সিল কোর্স ইন্সট্রাক্টর সৌমিত্র বিশ্বাস। প্রশিক্ষণে উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কম্পিউটার শিক্ষক ও সহকারী কম্পিউটার শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

আগৈলঝাড়ায় হিটস্ট্রোকে এক যুবকের মৃত্যু

তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পরায় বরিশালের আগৈলঝাড়ায় হিটস্ট্রোকে এক যুবকের মৃত্যু ঘটেছে। জানা গেছে, গতকাল বুধবার সকালে উপজেলার তালতারমাঠ গ্রামের মৃত জিতেন্দ্র নাথ বালার ছোট ছেলে বাবুলাল বালা (৪০) প্রতিদিনের মত দিনমজুরের কাজ করতে গেলে সকাল ১০টায় হিটস্ট্রোকে আক্রান্ত হয়। সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই সন্তানের জনক বাবুলালের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়ার পাশাপাশি হিটস্ট্রোকে আক্রান্ত হবার ভয় দেখা দিয়েছে।

আগৈলঝাড়ায় কবি বিজয় গুপ্তের মনসা বাড়িতে নাট মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন।

Shamol Bangla Ads

মধ্যযুগের প্রখ্যাত কবি বিজয় গুপ্তের মনসা মন্দির আঙ্গিনায় নাট মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে বরিশালের আগৈলঝাড়ার গৈলায় কবি বিজয় গুপ্তের প্রতিষ্ঠিত ৫শ ১৮বছরের পুরোনো মনসা মন্দির আঙ্গিনায় ভক্তদের জন্য নাট মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বরিশাল-২ আসনের এমপি ও জেলা আ’লীগ সাধারণ সম্পাদক এ্যাড.তালুকদার মো. ইউনুস নাট মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। এসময় তার সাথে ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. শহীদুল আলম, বিশিষ্ট সাংবাদিক সমকালের সহযোগি সম্পাদক অজয় দাশগুপ্ত, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদার, আ’লীগ সভাপতি ইউসুফ মোল্লা, গৈলা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, সাবেক চেয়ারম্যান দুলাল দাসগুপ্ত। জেলা পরিষদের ৪লাখ ৬০ হাজার টাকা, নিজস্ব তহবিল ও ভক্তদের দান অনুদানে নাট মন্দিরটি নির্মান করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!