ads

বুধবার , ২৭ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাজায় লাইভ চলাকালে ইসরায়েলি হামলায় রয়টার্সের সাংবাদিক নিহত

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৭, ২০২৫ ২:০১ অপরাহ্ণ

গাজার নাসের হাসপাতালের সামনে সরাসরি ভিডিও সম্প্রচারের সময় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের ভিডিওগ্রাফার হুসাম আল-মাসরি। স্থানীয় সময় সোমবার (২৬ আগস্ট) এ ঘটনা ঘটে। তিনি যুদ্ধবিধ্বস্ত গাজায় বেসামরিক মানুষের দুর্ভোগের খবর প্রচার করে আসছিলেন।

Shamol Bangla Ads

৪৯ বছর বয়সী মাসরি একজন অভিজ্ঞ ক্যামেরাম্যান ছিলেন। তার সহকর্মীরা জানিয়েছেন, চরম প্রতিকূল পরিস্থিতিতেও তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সাহসী কাজ তাকে গাজার সাংবাদিকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিল। হুসাম নিজে একটি তাঁবুতে বসবাস করতেন এবং পরিবারের জন্য খাবার জোগাড় করতেও তাকে কঠিন সংগ্রাম করতে হতো।

দক্ষিণ গাজার খান ইউনিসে হুসামের ভাই এজেলদিন আল-মাসরি তার ব্যবহৃত সরঞ্জামগুলো হাতে ধরে আছেন, যা থেকে বোঝা যায় তিনি ঠিক কতটা ঝুঁকির মধ্যে কাজ করছিলেন। রয়টার্সের এই অভিজ্ঞ সাংবাদিকের মৃত্যু যুদ্ধের ভয়াবহতা এবং গাজার সাংবাদিকদের জীবনের ঝুঁকি আবারও সামনে এনেছে।

Shamol Bangla Ads

সূত্র: রয়টার্স।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!