রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা অগ্রণী ব্যাংক লিমিটিডের সাথে বিশ্ববদ্যালয় কর্পোরেট ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। সোমবার উপাচার্যের নিজ কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
ঋণ চুক্তির সমঝোতাপত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ ও অগ্রণী ব্যাংক লি. এর পক্ষে বিশ্ববিদ্যালয় শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান ইকবাল কবির আকন্দ স্বাক্ষর করেন। পরে ব্যাংকের রাজশাহীস্থ মহাব্যবস্থাপকের সচিবালয়ের উপ-মহাব্যবস্থাপক রফিক আহমেদ উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনের সাথে স্বাক্ষরিত চুক্তিপত্র বিনিময় করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, হিসাব পরিচালক আশরাফ-উল-হুদা ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেনসহ সংশিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই ঋণ চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অগ্রণী ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখা থেকে দীর্ঘমেয়াদে পরিশোধযোগ্য ঋণ গ্রহণ করতে পারবেন।




