ads

সোমবার , ৫ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৌদির তেল উৎপাদন কমানোর ঘোষণায় বিশ্ববাজারে বাড়ল দাম

খবর টি পড়েছেন : ৫৫৫
সৌদির তেল উৎপাদন কমানোর ঘোষণায় বিশ্ববাজারে বাড়ল দাম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সৌদি আরবের জ্বালানি তেলের উৎপাদন কমানোর ঘোষণায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। আগামী জুলাই থেকে দেশটি দৈনিক আরও ১০ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে। সকালের দিকে দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫১ ডলার বা ২ শতাংশ বেড়ে ৭৭ দশমিক ৬৪ ডলারে দাঁড়িয়েছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

Shamol Bangla Ads

অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪১ ডলার বা ২ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ১৫ ডলারে পৌঁছেছে। দুই বেঞ্চমার্কের দামই বেড়েছে দুই শতাংশ।
পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাস-এর নেতৃত্বে রয়েছে রাশিয়া। ভিয়েনায় সংস্থাটি সদর দপ্তরে সাত ঘণ্টা আলোচনার পর উৎপাদন কমানোর নীতির বিষয়ে দেশগুলো একটি চুক্তিতে পৌঁছেছে এবং ২০২৪ সাল থেকে দিনে আরও ১৪ লাখ ব্যারেল তেল উৎপাদন কমাবে তারা।

সৌদি আরবের জ্বালানিমন্ত্রী আবদুল আজিজ বিন সালমান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এটি আমাদের জন্য একটি মহান দিন, কারণ চুক্তির মান অভূতপূর্ব। তেলের নতুন উৎপাদন লক্ষ্যমাত্রা অনেক বেশি স্বচ্ছ এবং অনেক বেশি ন্যায্য’।
বিশ্বের ৪০ শতাংশ ক্রুড আসে ওপেক প্লাস থেকে। বর্তমানে দৈনিক সাড়ে তিন মিলিয়ন ব্যারেলের বেশি তেল কম উৎপাদন করে সংস্থাটি, যা বিশ্ব চাহিদার তিন দশমিক ছয় শতাংশ।

Shamol Bangla Ads

এএনজেড বিশ্লেষকরা একটি নোটে বলেছেন, সৌদি আরবের পদক্ষেপটি আশ্চর্যজনক হতে পারে, কারণ কোটাতে সাম্প্রতিকতম পরিবর্তনটি মাত্র এক মাসের জন্য কার্যকর ছিল। বছরের দ্বিতীয়ার্ধে তেলের বাজার আরও কঠিন হবে বলেও মনে করছেন তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারতের রেলমন্ত্রী বললেন, দুর্ঘটনার কারণ জানা গেছে পরবর্তী সংবাদ ইরানের নৌ জোটে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ৫ দেশ