ads

সোমবার , ২১ এপ্রিল ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজশাহীতে গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনায় রাণীনগর প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২১, ২০১৪ ৫:৩৫ অপরাহ্ণ
রাজশাহীতে গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনায় রাণীনগর প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নী চিকিৎসকদের হামলায় গণমাধ্যমের ১০ কর্মী আহতের ঘটনায় নওগাঁর রাণীনগর প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার সকাল ১১ টায় প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম’র সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সাদেকুল ইসলাম, মুরাদ চৌধুরী সেলিম ও অধ্যক্ষ হারুনূর রশিদ । সাধারণ সম্পাদক মোঃ ওহেদুল ইসলাম মিলন,যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর,সদস্য এম.এ.রউফ রিপন,কাজী আনিছুর রহমান,সাহাজুল ইসলাম,শাহরুখ হোসেন আহাদ ও এবাসার চঞ্চল প্রমূখ। সভায় রাজশাহীসহ সারাদেশে গণমাধ্যম কর্মীদের উপর হামলার তিব্র নিন্দা ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

রাণীনগরে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার  

Shamol Bangla Ads

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে স্কুলছাত্রী (১৩)কে ধর্ষনের অভিযোগে স্থানীয় জনতা পার্থ মালি (১৯) নামের এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে। এদিকে ওই ছাত্রী অসুস্থ্য হওয়ায় চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে,গত শনিবার গভীর রাতে উপজেলার কাশিমপুর গ্রামের জনৈক ব্যক্তির ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ে নিজ শয়নঘর থেকে নিখোঁজ হয়। রবিবার সকালে পার্শ্ববর্তি  রথীন্দ্রনাথ মালির বাড়ীর বারান্দায় চৌকির উপর অচেতন অবস্থায় পায়। পরে মেয়ের পরিবারের লোকজন মেয়েকে জিজ্ঞাসা করলে মেয়ে জানায় পার্থ তাকে ধর্ষন করেছে। ঘটনাটি জানা জানি হলে স্থানীয় লোকজন পার্থকে আটক করে পুলিশে সোর্পদ করে। এব্যাপারে রথীন্দ্রনাথের স্ত্রী মমতা জানান,পার্থ আমার ভাতিজা। তার বাড়ি জেলার মান্দা উপজেলা সদরের নবগ্রামের নিতাই চন্দ্রের ছেলে । পার্থ তার বাড়ীতে  বৃহস্পতিবার কোম্পানির কাজে এসে দেবরের ছেলে বিশ্বজিৎসহ রাতযাপন করে। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি মেয়েটি বাড়ির বারান্দায় শুয়ে আছে।এরপর স্থানীয় লোকজন তার ভাতিজাকে ধরে পুলিশে দিয়েছে। এব্যাপারে মেয়ের বড় ভাই জানান, বাড়ীর মধ্যে আলাদা একটি ঘরে তার বোন থাকে। রাত অনুমান সাড়ে ১২টার সময় তার মা ঘুম থেকে ওঠে দেখে মেয়ে নাই। সকালে পার্শ্ববতি রথীন্দ্রনাথের বাড়ির বারান্দায় চৌকির উপর অচেতন অবস্থায় পাওয়া গেছে । সাথে সাথে তাকে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে । আটক পার্থ জানায়,মেয়েটির সাথে তার ১০/১৫ দিন হলো প্রেমের সম্পর্ক   গড়ে ওঠেছে।
এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল­াহ আল মাসউদ চৌধুরী জানান মেয়েটি বর্তমানে নওগাঁ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ধর্ষনের ঘটনায় মেয়ের ভাই কার্তিক বাদী হয়ে পার্থ ও সহযোগি বিশ্বজিৎকে আসামী করে রবিবার রাতেই মামলা দায়ের করেছে ।

রাণীনগরে স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বে-সরকারি এনজিও সংস্থা আশা’র স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ পালিত হয়েছে।  সোমবার উপজেলার আশা’র ৭টি ব্র্যাঞ্চে এ কর্মশালা পালিত হয়।
সকাল ১০ টায় আশা’র স্বাস্থ্য সপ্তাহের সমাপনি দিনে মহিলা সদস্য ও তার আশপাশের মহিলাদের মাঝে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার ও তার পরে সাবান দিয়ে হাত ধোয়া বিষয়ে স্বাস্থ্য সচেতনতা ও নেতৃত্ব বিকাশ/দল উন্নয়ন প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সমিতির সদস্যদের মাঝে আলোচনা করেন আশা’র রাণীনগর অঞ্চলের আর.এম. মোঃ আব্দুল মালেক, আশা’র রাণীনগর ১নং ব্রাঞ্চের ম্যানেজার নাহিদ হোসেন, ২নং ব্রাঞ্চের ম্যানেজার জিয়ানুর রহমান ,সহকারী ম্যানেজার  মনজুর হোসেন প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!