ads

রবিবার , ২০ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডুমুরিয়ায় মাহেন্দ্রা উল্টে নিহত ১, আহত ৪

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২০, ২০১৪ ৬:২৬ অপরাহ্ণ
ডুমুরিয়ায় মাহেন্দ্রা উল্টে নিহত ১, আহত ৪

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া কারিতাস অফিসের সামনে রবিবার দুপুর ১টায় যাত্রিবাহি মাহেন্দ্রা গাড়ী উল্টে খাদে পড়ে এক সড়ক দুর্ঘটনায় চালকসহ একই পরিবারের ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে হাসপাতালে নেওয়ার সময় বৃদ্ধ বাবা মারা গেছেন।
ডুমুরিয়া ফায়ার সার্ভিস অফিস ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে, যশোর জেলার মনিরামপুর উপজেলার ভাটবিলা গ্রামের বৃদ্ধ নওশের আলী দফাদার(৬৫), তার স্ত্রী ফাতেমা বিবি(৬০), ছেলে আক্কাস আলী(৩৫) ও ইসলাম উদ্দিন(৪০) এবং চালক নারায়ণ দেবনাথ(৪৮) মাহেন্দ্রা যোগে খুলনা থেকে চুকনগরের দিকে যাচ্ছিল। এ সময় উপজেলার খর্নিয়া কারিতাস অফিসের সামনে পৌঁছালে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস দল ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক ইউনুস আলী বৃদ্ধ নওশের আলী দফাদারকে মৃত ঘোষণা করেন। আর গুরুত্বর আহত ফতেমা বিবি ও নারায়ণ দেবনাথকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আহত আক্কাস আলী কাঁদতে কাঁদতে জানান, আমরা দুই ভাই, আব্বা, আম্মাকে খুলনায় ডাক্তার দেখাতি নিয়ে গিলাম। বাড়ি ফেরার পথে আব্বারে হারালাম।
এ প্রসঙ্গে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মসিউর রহমান বলেন, মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে এক বৃদ্ধের মৃত্যৃ ও চারজন আহত হয়েছে। এ ঘটনায় অভিযোগ করলে মামলা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!