ads

শনিবার , ১৯ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চৌদ্দগ্রামে এসি বাস খাদে পড়ে আহত ৩৫

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১৯, ২০১৪ ৭:৪০ অপরাহ্ণ
চৌদ্দগ্রামে এসি বাস খাদে পড়ে আহত ৩৫

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি এসি (শীতাতপ নিয়ন্ত্রিত) বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে ৩৫ যাত্রী আহত হয়েছেন। ১৯ এপ্রিল শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকার কাচারি রাস্তার নতুন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট শাহাব উদ্দিন জানান, বাসটি মহাসড়কের পাশের খাদ থেকে উদ্ধার করে মিয়াবাজার হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!