ads

শনিবার , ১৯ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় সপ্তাহব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১৯, ২০১৪ ৯:০২ অপরাহ্ণ
কুষ্টিয়ায় সপ্তাহব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন

এস এম জামাল. কুষ্টিয়া : কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সপ্তাহ ব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন করা হয়েছে।

Shamol Bangla Ads

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহা পরিচালক লিয়াকত আলী লাকী এ উৎসবের উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, ধর্মীয় কুসংস্কার ও জঙ্গীবাদ বাঙালীর সাংস্কৃতিক ঐতিহ্যকে বিনষ্ঠ করার অপচেষ্টা চালাচ্ছে। তাই বর্তমান সরকার দেশে সা¤প্রদায়িক স¤প্রীতি রক্ষায় এবং জঙ্গীবাদ দমনে কাজ করে যাচ্ছে। সরকার এদেশের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বর্তমানে জেলা শহরসহ উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমীর কার্যক্রম চালু করেছে।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক মোঃ আমিরুল ইসলাম।

হানিফ তার বক্তব্যে বলেন, আমাদের সাংস্কৃতির অন্যতম একটি মাধ্যম হলো নাটক। সামরিক সরকার বিরোধী আন্দোলনেই এই নাট্যকর্মীরা মঞ্চে ও রাজপথে তাদের বিপ্লবী উপস্থিতি রেখে সবসময় দেশের রাজনীতিকে প্রভাবিত করেছে। যার ফলে আমাদের গণতন্ত্র সামনের দিকে অগ্রসর হতো। সংস্কৃতি কর্মীদের এই প্রয়াস আগামী দিনে আমাদের গণতন্ত্রকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি মনে করেন।

পরে জেলার ৫জন গুণী শিল্পীদের ‘শিল্পকলা একাডেমী সম্মাননা পদক’ প্রদান করা হয় এবং প্রত্যেককে ১০হাজার টাকার চেক প্রদান করা হয়।

সম্মাননা প্রদান শেষে শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং বোধন থিয়েটারের আয়োজনে নাটক পরিবেশন করা হয়।

কুষ্টিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’র পুরস্কার বিতরণ

কুষ্টিয়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কুষ্টিয়া ষ্টেডিয়ামে এ ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ।
এসময় তিনি বলেন, যে কোন খেলাধুলার আয়োজন করতে হলে প্রয়োজন পৃষ্টপোষকতা ও অর্থ। বাংলাদেশ সোনালী ব্যাংক লিঃ’র আয়োজনে আর্থিক সহযোগিতা করায় টুর্ণামেন্ট সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এজন্য সোনালী ব্যাংক লিঃ কে জানাই আমত্মরিক ধন্যবাদ। তিনি বলেন, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে আধুনিক সুইমিং পুল ও অবকাঠামো উন্নয়নের দরপত্র সম্পন্ন হয়েছে। অচিরেই কাজ শুরু হবে।

খেলায় খোকসা উপজেলাকে ৩-১ গোলে হারিয়ে মিরপুর উপজেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

সোনালী ব্যাংক লিমিটেড এর সহযোগিতায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ খেলায় জেলার ৬টি উপজেলা ফুটবল দল অংশ নেয়।

চ্যাম্পিয়ন দল মিরপুর উপজেলা ক্রীড়া সংস্থাকে ট্রফিসহ ১৫হাজার টাকার প্রাইজমানি তুলে দেন মাহবুব আলম হানিফ এমপি।

এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দ বেলাল হোসেন, সাধারন সম্পাদক মকবুল হোসেন লাবলু, সোনালী ব্যঅংক লিং কুষ্টিয়া ব্রাঞ্চের ডিজিএম মোঃ গোলাম ফারুখ, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফীনসহ ক্রীড়ামোদী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কাঙাল হরিনাথের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করা হবে : এমপি আব্দুর রউফ

কুষ্টিয়া-৪ কুমারখালি-খোকসা আসনের সংসদ সদস্য আবদুর রউফ বলেছেন আগামী দিনে আরো জাকজমকভাবে কাঙাল হরিনাথের জন্ম ও তিরোধান দিবস পালন করা হবে। তিনি বলেন, সাংবাদিকতার পথিকৃত কাঙাল হরিনাথ মজুমদার শুধু সাংবাদিকতায় নয় তিনি নারী শিক্ষা প্রসারের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছে। সেসময়ে কুমারখালি বালিকা মাধ্যমিক বিদ্যালয় গড়েছেন। কিংবদন্তী এই মণীষির কর্মকান্ড সবই ছিলো সর্বস্তরের গণমানুষের কল্যানের জন্য। তিনি গতকাল কাঙাল হরিনাথ মজুমদারের ১১৮তম তিরোধান দিবস উপলক্ষে কুমারখালি পাবলিক লাইব্রেরি হলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক মজিব উল ফেরদৌসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমারখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার, বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, অধ্যাপক স্বপন রায়, কলামিষ্ট গৌতম রায়, নাট্যকার লিটন আববাস, সাংবাদিক রাশেদুল ইসলাম বিপ্লব, এমএ ওহাব, কেএমআর শাহীন প্রমুখ। এর আগে কাঙাল হরিনাথের বসত ভিটা থেকে সর্বস্তরের মানুষের অংশগ্রহনে বের হয় শোভাযাত্রা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!