ads

রবিবার , ১৩ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পুঠিয়ায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের বাংলা লোকনাট্য উৎসব

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১৩, ২০১৪ ১২:৫৯ অপরাহ্ণ
পুঠিয়ায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের বাংলা লোকনাট্য উৎসব

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী মাঠে আজ রবিবার থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপি বাংলাদেশ গ্রাম থিয়েটারের ১১তম বাংলা লোকনাট্য উৎসব। পুঠিয়া থিয়েটারের আয়োজনে বাংলা পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে এই উৎসবে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু সভাপতিত্ব করবেন। লোকনাট্য উৎসব উদ্বোধন করবেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ দারা। ১১ তম বাংলা লোকনাট্য উৎসবের প্রধান সমন্বয়কারী কাজী সাইদ হোসেন দুলাল পুঠিয়ায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের ১১তম বাংলা লোকনাট্য উৎসব নিশ্চিত করেছেন। উৎসবে প্রধান অতিথী থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এম.পি.। বিশেষ অতিথী থাকবেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রধান উপদেষ্টা অধ্যাপক হাসান আজিজুল হক, আত্রাই-রানীনগর নওগার এম.পি. ইসরাফিল আলম ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারন সম্পাদক হুমায়ূন কবীর হীমু।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!