ads

শনিবার , ১২ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারির দিকে জুতা নিক্ষেপ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১২, ২০১৪ ১২:২৭ অপরাহ্ণ

hillry-throw-shoowsশ্যামলবাংলা ডেস্ক : সাবেক মার্কিন ফাস্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের দিকে জুতা ছুড়েছেন আমেরিকান নারী। তিনি ওইসময় লাস ভেগাসের একটি ক্যাসিনোতে বক্তৃতা দিচ্ছিলেন। তবে জুতাটি হিলারির গায়ে লাগেনি, তিনি এটাকে কৌতুক হিসেবে গ্রহণ করে পরিস্থিতি সামাল দিয়েছেন। জুতা নিক্ষেপকারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার মান্ডালে বে হোটেল-ক্যাসিনোতে কিন্টন মঞ্চে ওঠার পরই তাকে লক্ষ করে জুতা ছোঁড়া হয়। ওই নারী কেন এ কাজ করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওই নারীকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়নি। পুলিশও কিছু বলেনি।
মার্কিন রাজনীতিবিদদের প্রতি জুতা নিক্ষেপের ঘটনা এটাই প্রথম নয়। ২০০৮ সালে ইরাক সফরকালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের দিকে এক জোড়া জুতা ছুড়েছিলেন এক সাংবাদিক।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!