ads

শনিবার , ১২ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্গাপুরে পরিবহন ধর্মঘট : যাত্রী দূর্ভোগ চরমে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১২, ২০১৪ ২:২০ অপরাহ্ণ

poribohon_dhormogot-এস.এম রফিকুল ইসলাম রফিক, দুর্গাপুর(নেত্রকোনা) : নেত্রকোনা জেলার দুর্গাপুরে শুক্রবার ভোর থেকে পরিবহন শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির ডাকে অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

Shamol Bangla Ads

উপজেলা মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি তারা মিয়া ও নেত্রকোনা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আদব আলীর নিকট পরিবহন ধর্মঘটের কারণ জানতে চাইলে তারা বলেন গত ৯ এপ্রিল রাতে পূর্বধলা চৌরাস্তায় উপজেলা প্রশাসন দুর্গাপুর হইতে বালুবহন কারী ট্রাক হতে অবৈধ ভাবে প্রতি ট্রাক থেকে ২ থেকে ৩ হাজার করে টাকা নেওযার কারণে আমাদের এই ধর্মঘট। যদি জেলা প্রশাসন এ ব্যাপারে ১২ এপ্রিল শনিবারের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করেন তাহলে আমাদের এই ধর্মঘট অনির্দিষ্ট কালে জন্য চলবে।
এ ব্যাপারে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান এর নিকট জানতে চাইলে তিনারা বলেন প্রতিদিন রাতে দুর্গাপুর থেকে কমপক্ষে ২৫ থেকে ৩০ টন বালু বোঝাই করে শতশত ট্রাক চলাচল করছে এতে করে রাস্তাঘাট ও বেইলী ব্রীজগুলো প্রতিনিয়ত ক্ষতিগ্রস্থ হচ্ছে। এর ফলে জেলা নির্বাহী প্রকৌশলী লিখিত ভাবে প্রশাসনকে অবগত করার পর গত ৯ এপ্রিল রাতে নির্বাহী প্রকৌশলীর উপস্থিতিতে মোবাইল কোর্টের মাধ্যমে ১২ টি ট্রাক হতে ২ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয় তবে গনহারে টাকা নেওয়ার বিষয়টি সঠিক নয় এবং নির্দেশ দেওয়া হয়যে পরবর্তীতে ১০ টনের অধিক কোন মাল বোঝাই ট্রাক এই ব্রীজগুলোর উপর দিয়ে চলাচল করতে পারবেনা উল্লেখ্য যে এই ধর্মঘটের কারণে যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!