ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঘাগরা কোনাপাড়া বধ্যভুমি স্মৃতিস্তম্ভ বেদিতে ১১ এপ্রিল শুক্রবার বাংলা নববর্ষ উপলক্ষে সোমেশ্বরী নন্দিনী সাহিত্য সংগঠন, শেরপুর জেলা শাখার উদ্যোগে কবিতা পাঠ আসরের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি হাজেরা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কবিতা পাঠ করেন, সংগঠনের সহ- সভাপতি আইয়ুব আকন্দ বিদ্যুৎ, সাধারান সম্পাদক হারুন অর রাশিদ, কবি শাহিন শিমুল, নুর-এ আলম সিদ্দিকী, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, নবিজল হক রানা, মঞ্জুরুল আহমেদ, এস. এম দোলন মাহমুদ, সারোয়ার সোলায়মান লিটন প্রমুখ। এ আসরে স্থানীয় কবি সাহিত্যিক ও সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।




