ads

শনিবার , ১২ এপ্রিল ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেশবপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ব্যস্ত সময় পার

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১২, ২০১৪ ৭:২১ অপরাহ্ণ
কেশবপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ব্যস্ত সময় পার

কেশবপুর(যশোর) প্রতিনিধি : জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক ১২ এপ্রিল শনিবার দিনভর ব্যস্ত সময় পার করেছেন। মন্ত্রী সকাল ১০ টায় কেশবপুর ক্রীড়া সংস্থার নুতন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। সাড়ে ১০ টায় তিনি উপজেলা পরিষদ সভা কক্ষে এডিপি প্রকল্পের  আওতায় আনসার ভিডিপি সদস্যদের মাঝে বাই সাইকেল, সেলাই মেশিন ,হুইল চেয়ার এবং খেলাধুলার মানোন্নয়নে ক্রিড়া সামগ্রী বিতরণ করেন। দুপুর ১২ টায় তিনি সুফলাকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি  অনুষ্ঠানে যোগদান করেন। বিকাল ৫ টায় প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের গৃহনির্মাণ প্রকল্প উদ্বোধন কনে। বিকাল সাড়ে ৫ টায় গৌরীঘোনা ফুটবল মাঠে মরহুম এ এস এইচকে সাদেক ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন। বিভিন্ন কর্মসুচিতে উপস্থিত ছিলে কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন, নব নির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছিমা সাদেক, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান, কেশবপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় স্হাাসহ উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠণের নেতা কর্মীরা। বিভিন্ন স্থানে প্রধান অতিথির বক্তব্যে  বেগম ইসমাত আরা সাদেক বলেন, আওয়ামীলীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। বর্তমান সরকারকে নিয়ে যতো মিথ্যাচার আর ষড়যন্ত্র করা হোক না কেন কোন অবস্থাতেই যুদ্ধাপরাদীদের বিচার থামাতে পারবে না।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!