ads

শনিবার , ১২ এপ্রিল ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এনসিটিএফ’র দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১২, ২০১৪ ৭:০০ অপরাহ্ণ

NCTFস্টাফ রিপোর্টার : ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর শেরপুর জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ১২ এপ্রিল শনিবার সকালে এনসিটিএফ শেরপুর জেলা কমিটি’র আয়োজনে এবং শিশু একাডেমী, সেইফ দ্যা চিলড্রেন ও প্ল্যান বাংলাদেশের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এক সক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন এনডিসি রাজিব সরকার। এনসিটিফ’র বর্তমান সভাপতি বর্ষন কারুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিশু একাডেমীর ভারপ্রাপ্ত পরিচালক আসলাম খান, চেম্বার সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক শিব শংকর কারুয়া, মুকুল একাডেমীর পরিচালক শহিদুল হক মুকুল, আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের উপধাক্ষ্য নাসরিন জাহান প্রমূখ।

Shamol Bangla Ads

পরে জেলার ৬টি স্কুলের ১শ ২০ জন শিক্ষার্থী বা ভোটারের মধ্যে থেকে বিভিন্ন পদে প্রার্থী মনোনিত হয়। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয় দিশা প্রিপারেটরি এন্ড হাই স্কুলের দুর্জয় সরকার তীর্থ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয় সরকারী ভিক্টোরিয়া একাডেমীর অরিদ্র চন্দ ঝলক। এছাড়া অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছে তারা হলো, সহ-সভাপতি তনুশ্রী সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মিতু সাহা, সাংগঠনিক সম্পাদক আজওয়াদ সাকিব পূর্ণ, শিশু সাংবাদিক (ছেলে) রিদওয়ান ইসলাম, শিশু সাংবাদিক (মেয়ে) জারীন তাসমিম লিশা, চাইল্ড পার্লামেন্ট সদস্য (ছেলে) অনিক মালাকার, চাইল্ড পার্লামেন্ট (মেয়ে) ফাহিমা আক্তার পপি, শিশু গবেষক সদস্য (ছেলে) রজত সাহা অন্তু এবং শিশু গবেষক (মেয়ে) লাবনী আক্তার। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শিশু একাডেমীর ভারপ্রাপ্ত পরিচালক মো. আসলাম খান।

Need Ads
error: কপি হবে না!