ads

শনিবার , ১২ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুড়িগ্রামের বালুচরে কৃষি বিশেষজ্ঞরা : বৃহত্তর রংপুরের জন্য কৃষিতে উন্নয়নের বিকল্প নেই

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১২, ২০১৪ ৭:৪১ অপরাহ্ণ

Rangpur Agri News picআব্দুর রহমান, রংপুর থেকে ফিরে : নদীর বুকে জেগে ওঠা পরিত্যক্ত ধু ধু বালুচর। সেই বালুচরে সবুজায়নের যুদ্ধে নেমেছে চাষীরা। এই যুদ্ধ জয় এতোটা সহজ আগে ভাবতেই পারেনি ঐ এলাকার চাষী ও শ্রমজীবি মানুষ। তারা জানান, বালুচরে কোনো ফসল ফলানো যাবে এটা আমরা স্বপ্নেও ভাবিনি। ইইপি শেয়ার (ডিএফআইডি জিওবি) মিনিষ্ট্রি অব রুলার ডেভলোপমেন্ট এন্ড কো-অপারেটিভ পার্টনার পিএনজিও ইউডিপিএস এর অর্থায়নে প্র্যাকটিক্যাল অ্যাকশন নামের একটি এনজিও প্রথমে আমাদের কুমড়ো চাষের প্রশিক্ষণ দেয়। পরে বালুচরে কুমড়োর চারা রোপন করতে বলে। এখন বালুচরে বপন করা কুমড়োর চারা আমাদের জীবনে সচ্ছছলতা এনে দিয়েছে।

Shamol Bangla Ads

কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র নদীর উলিপুর বালুচরে গিয়ে দেখা যায়, সবুজে ভরা কুমড়ো ক্ষেত। গাছে গাছে হলুদ ফুল। সবুজের আবহে বদলে গেছে বালুচর। প্রাকটিক্যাল অ্যাকশন, বাংলাদেশ রংপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন ধু-ধু চর এলাকায় সফলতার সাথে মিষ্টি কুমড়ো চাষের প্রকল্প বাস্তবায়ন করে আসছে।
১২ এপ্রিল শনিবার সকালে তা পরিদর্শন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের একদল গবেষক। পরিদর্শন দলে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সররকারের পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম.এ. সাত্তার মন্ডল, প্রফেসর ড. এম.এ. সাত্তার, ডীন, কৃষি অনুষদ, প্রফেসর ড. শংকর কুমার রাহা, ডীন, কৃষি অর্থনীতি ও গ্রামীন সমাজবিজ্ঞান অনুষদ, প্রফেসর ড. মোঃ ছোলায়মান আলী ফকির, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, নজমুল ইসলাম চৌধুরী, হেড অব পিএফপি, প্রাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ, এ.মান্নান মোল্লা, প্রাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ এবং ড. মোঃ সহিদুজ্জামান, সম্পাদক, সবুজবাংলাদেশ২৪.কম।
এসময় কুমড়া চাষের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রফেসর ড. এম.এ. সাত্তার মন্ডল বলেন, প্রাকটিক্যাল অ্যাকশন বৃহত্তর রংপুরের অনাবাদী বালুচড়ে কুমড়া চাষে সে সাফল্য অর্জন করেছে তা সত্যি অভাবনীয়। বিস্তৃর্ণ চরে এই সব সবুজায়ন এই দেশকে, দেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাবে। এক সময় যে নদীগুলো ছিল দুঃখের কারণ, এখন সেই নদীর বালুচর সুখের প্লাবন এনে দিচ্ছে চাষীর ঘরে এর চেয়ে আনন্দ আর কী হতে পারে।
ভুট্টা চাষের উপযোগী রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় পোকারোধী বায়োটেক ভুট্টাচাষ করে বিশ্বের ২৮টি দেশের মত আমাদের কৃষকরাও আর্থিক ও পরিবেশগত সুবিধা পেতে পারেন। এছাড়া গ্যাস সরবরাহ বা বিকল্প জ্বালানি নিশ্চিত করে রংপুরের কৃষি ভিত্তিক শিল্পকারখানা তৈরি, আবহাওয়া ও মাটি উপযোগী টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহার করে কৃষি উন্নয়নের মাধ্যমে রংপুরের উন্নয়নকে তরান্বিত করা সম্ভব বলে তিনি মতামত জানান। তিনি আরো বলেন, যে কোন উন্নয়নের জন্য প্রয়োজন সমন্বয়ের মাধ্যমে কাজ করা। রংপুরের কৃষি ক্ষেত্রে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও কৃষক সমন্বয়ের মাধ্যমে কাজ করলে রংপুরের কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব। হয়তো তা আর বেশী দুরে নয়।
বৃহত্তর রংপুরের অবহেলিত জনপদকে উন্নয়নে সমৃদ্ধ করতে কৃষিক্ষেত্রে কি কি পদক্ষেপ নেয়া যেতে পারে এর সুনির্দিষ্ট প্রস্তাবনা ও দিকনির্দেশনা প্রনয়নে প্রাকটিক্যাল অ্যাকশন, আইসা, আরডিআরএস ও হেলভেটাস এর সহযোগীতায় রংপুরে দুই দিন ব্যাপি কর্মসুচীর আয়োজন করে কৃষিভিত্তিক অনলাইন পত্রিকা সবুজ বাংলাদেশ২৪.কম। প্রথম দিন শুক্রবার সন্ধ্যায় আরডিআরএস মিলনায়তনে “রংপুরের কৃষি উন্নয়নে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের অবদান ও ভবিষ্যৎ করণীয়” শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান কৃষি ক্ষেত্রে তাদের অবদান, বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার চিত্র তুলে ধরেন আগত কৃষি বিশেষজ্ঞরা।
উল্লেখ্য যে, প্রাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ উত্তরাঞ্চলের প্রায় ১ হাজার ১শ একর জমিতে প্রায় ১৫ হাজার মেট্রিকটন কুমড়া চাষ করে প্রায় ৫ হাজার পরিবারকে স্বাবলস্বী করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!