মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রশাসন ও কৃষি স¤প্রসারন অধিদপ্তর উদ্যোগে ক্ষরিফ-১-২০১৪ মৌসুমে আউশ প্রনোদনা প্যাকেজের আওতায় গত বৃহস্পতিবার ১০ এপ্রিল সকাল ১১ টায় বিনামূল্যে ক্ষুদ্র ও পান্তিক চাষীদের মধ্যে সার ও বীজ অর্থ বিতরন করা হয় ।
কুলাউড়া জনমিলন কেন্দ্রে উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মোট ১৬২০ জন কৃষক মধ্যে সার ও বীজ বিতরনের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।
কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সফর উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আছির উদ্দিন, মৎস্য কর্মকর্তা ওমর ফারুক, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আনোয়ার, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, এস পিপিও মোঃ আব্দুর রহমান খান, উপ-সহকারী কৃষি অফিসার গোবিন্দ দে ও জাকির হোসেন। পরে প্রধান অতিথি আব্দুল মতিন উপজেলার ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরন করেন।
উল্লেখ্য, কুলাউড়া উপজেলা প্রশাসন ও কৃষি স¤প্রসারন অধিদপ্তর উদ্যোগে ক্ষরিফ-১-২০১৪ মৌসুমে আউশ প্রনোদনা প্যাকেজের আওতায় উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মোট ১৬০০ জন উপকারভোগী কৃষক জনপ্রতি পাচ্ছে আউশধান বীজ ৫ কেজি, ইউরিয়া সার ২০ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি এবং ব্যাংক একাউন্টের মাধ্যমে ৩০০শত টাকা করে এ ছাড়া নেরিকা ধান বীজ পাবে ১০ কেজি করে ও ব্যাংক একাউন্টের মাধ্যম ৬০০ শত টাকা করে ২০ জন কৃষক পাচ্ছেন বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে ।




