গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর পৌর বিএনপির কর্মীসভা গতকাল শুক্রবার বৈকালে রহনপুর এবি সরকারি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রহনপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম বাচ্চু। বক্তব্য রাখেন রহনপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আহম্মদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুরুননেসা বাবলী, বিএনপি নেতা ডা: মফিজউদ্দিন, রফিকুল ইসলাম, আশরাফুল হক, আর সে আযম প্রমূখ।




