বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে লুমান ইসলাম নামে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১২ এপ্রিল শনিবার সকালে উপজেলার লালাপুর কাজিবস্তী গ্রামে ওই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার লালাপুর কাজিবস্তী গ্রামের রবিউল ইসলামের পুত্র লুমান ইসলাম শনিবার সকালে পুকুর পাড়ে খেলা করার সময় সকলের অজান্তে পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে খুঁজাখুজি করার এক পর্যায়ে তার লাশ পুকুরে ভেসে উঠে। প্রতিবেশিরা লাশ দেখতে পেয়ে তার অভিভাবকদের জানায়। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে বিকেলে জানাযা শেষে তার পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়।




