অপূর্ব লাল সরকার, গৌরনদী (বরিশাল) : গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর গ্রামে গত মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এক প্রতিবন্ধীর বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে নগদ ২০ হাজার টাকা ও অন্যান্য মালামালসহ সম্পূর্ণ ঘরটি ভস্মীভূত হয়ে যায়। এঘটনায় গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গৌরনদী থানা পুলিশসূত্রে জানা গেছে, উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের প্রতিবন্ধী কুদ্দুস আকন ও তার স্ত্রী ফিরোজা বেগম ৪পুত্র ও ৩কন্যাকে নিয়ে একটি টিনের দোচালা ঘর নির্মাণ করে সেখানে বসবাস করতেন। স¤প্রতি ফিরোজার স্বামী প্রতিবন্ধী কুদ্দুস আকন জীবিকার তাগিদে ঢাকায় চলে যান। ফিরোজা তার সন্তানদের নিয়ে বাবার বাড়ি যান। প্রতিবন্ধী কুদ্দুস আকনের স্ত্রী ফিরোজা বেগম জানান, গত মঙ্গলবার রাতে ঘরটিতে তারা কেউই ছিলনা। তিনি দাবি করেন, জমাজমি সংক্রন্ত বিরোধের জের ধরে তাদের প্রতিপক্ষরা তাদের বসতঘরে আগুন দিতে পারে। তিনি আরো বলেন, সমিতি থেকে ২০হাজার টাকা ঋণ তুলে ঘরে রেখেছিলাম। ওই টাকাও পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে আগুন দেখতে পেয়ে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। কিছু বুঝে উঠার আগের সম্পূর্ণ ঘরটি ভস্মীভুত হয়। তবে কে বা কারা আগুন দিয়েছে সে বিষয়ে তারা কিছুই বলতে পারছেন না। গৌরনদী থানার অফিসার ইন চার্জ (ওসি) আবুল কালাম জানান, এঘটনায় অজ্ঞাতনামা লোকদের আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা ক্ষতিগ্রস্থ পরিবারটিকে এক বস্তা চাউল প্রদান করেন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী, উপজেলা প্রকল্প কর্মকর্তা কবির হোসেন, ওসি আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেন। গৌরনদী উপজেলা চেয়ারম্যান মো. শাহ আলম খান জরুরী ভিত্তিতে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের আশ্বাস দেন।
শওকত হোসেন হিরনের মৃত্যুতে গৌরনদী উপজেলা পরিষদের সভায় শোক প্রস্তাব গৃহীত
গৌরনদীর ৪র্থ মেয়াদে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্বভার গ্রহনের পর উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির প্রথম সভা গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহ আলম খান। সভার শুরুতেই বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগ সভাপতি ও বরিশাল-৫ আসনের সাংসদ শওকত হোসেন হিরনের মৃত্যুতে শোক প্রস্তাব করেন উপজেলা চেয়ারম্যান মো. শাহ আলম খান। পরবর্তীতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ওসি আবুল কালাম. গৌরনদী ইউপি চেয়ারম্যান আকন সিদ্দিকুর রহমান, আক্তার হোসেন বাবুল, মঞ্জুর হোসেন মিলন, গোলাম হাফিজ মৃধা, গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পল্লী বিদ্যুৎ সমিতি বরিশাল-২র ডিজিএম, উপজেলা কৃষি অফিসার রতন কুমার মন্ডল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আশুতোষ দাস, উপজেলা প্রকৌশলী দীপুল কুমার হালদার, উপজেলা প্রকল্প কর্মকর্তা কবির হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা পরিষদের সদস্যবৃন্দ। সভায় বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরনের মৃত্যতে গভীর শোক ও সমবেদনা জানানোসহ শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
গৌরনদীতে চাঁদাবাজির মামলায় কাউন্সিলরের ভাই গ্রেপ্তার

বরিশালের গৌরনদী থানা পুলিশ গতকাল সোমবার সকালে পৌর সদর গৌরনদী বন্দর থেকে একটি চাঁদাবাজির মামলার এজাহারভূক্ত আসামি, পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম টিটুর ছোট ভাই ও পৌর যুবলীগ নেতা মিঠু খান (৩৫)কে গ্রেপ্তার করেছে। ওই দিন তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
মামলার বিবরন ও পুলিশ সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার টিখাসার গ্রামের মোঃ খলিলুর রহমানের পুত্র মোঃ জাকারিয়া আকন (৩২)সহ তার সহযোগীরা গৌরনদীর চাদশীর হাটের ইজারা পান । এতে পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম টিটুর ছোট ভাই ও পৌর যুবলীগ নেতা মিঠু খান (৩৫) তার কয়েকজন সহযোগীকে নিয়ে জাকারিয়ার কাছে তিন হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার উপর হামলা চালায়। এ ঘটনায় গত ৩ মার্চ গৌরনদী থানায় মিঠুসহ চার জনকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী থানার উপ-পরিধর্শক (এস আই) মোঃ আলাউদ্দিন জানান,গ্রেপ্তারকৃত মিঠু খান চাঁদাবাজির মামলার এজাহারভূক্ত আসামি। গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, গ্রেপ্তারকৃত মিঠু খান একজন চিহ্নিত চাদাঁবাজ ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।




