ads

বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে প্রকাশ্য দিবালোকে চরমপন্থী সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১০, ২০১৪ ৮:৩৮ অপরাহ্ণ

DSCN2242মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরে প্রকাশ্যে দিবালোকে ইসরাফিল (৪০) নামের এক চরমপন্থী সন্ত্রাসীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। নিহতের বাড়ি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে। তার পিতার নাম মৃত বাদল মন্ডল। ১০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার নুরপুর মোড়ে ওই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা দেড়টার দিকে মেহেরপুর থেকে বাসে চড়ে বাড়ি ফিরছিল ইসরাফিল। নুরপুর মোড়ে বাস থামলে ৫/৬ জন সন্ত্রাসী তাকে বাস থেকে টেনে হেঁচড়ে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। যাওয়ার সময় তারা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। নিহতের মাতা রাহাতন খাতুন জানায়, একটি হত্যা মামলার আসামী হিসেবে ইসরাফিল মেহেরপুর আদালতে হাজিরা দিতে গিয়েছিল। বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে হত্যা করেছে।
মেহেরপুর সদর থানার এসআই দুলু মিয়া জানায়, নিহত ইসরাফিলের নামে একাধিক মামলা রয়েছে। হত্যার ঘটনাটি তদন্ত করে হত্যাকারীদের ধরতে পুলিশ মাঠে নেমেছে।

Need Ads
error: কপি হবে না!