ads

বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দৌলতপুর সীমান্তে ২০ বিঘা আবাদী জমি বিএসএফের দখলে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১০, ২০১৪ ৮:৩১ অপরাহ্ণ

bangladeshকুষ্টিয়া প্রতিনিধি : দৌলতপুর সীমান্তে বাংলাদেশি কৃষকের ২০ বিঘা জমি দখল করে নিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ১০ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কৃষকরা ১৫৭/১ (এস) সীমান্ত পিলার সংলগ্ন নিজেদের জমি চাষ করতে গেলে বিএসএফ বাংলাদেশি কৃষকদের অস্ত্র উচিয়ে ধাওয়া করে ওই জমি দখল করে নেয়।

Shamol Bangla Ads

মোহাম্মদপুর গ্রামের কৃষক মুকুল মেম্ব^র বলেন, গম কাটার পর ওই জমিতে পাট বপনের জন্য সকালে কৃষকরা পাওয়ার ট্রিলার দিয়ে জমি চাষ করতে যান। এসময় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার বাউশমারী ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের বাধা দেয়। কৃষকরা প্রতিবাদ করলে বিএসএফ অস্ত্র উঁচিয়ে ধাওয়া করে।
এসময় কৃষকরা প্রাণ ভয়ে পালিয়ে আসেন। জমি দখলের বিষয়টি স্থানীয় বিজিবিকে জানালে রামকৃষ্ণপুর বিওপি’র টহলদল বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গেলে বিএসএফ দখল করা জমি থেকে সরে যায়।
৩২ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ রামকৃষ্ণপুর বিওপি’র অধিনায়ক নায়েক সুবেদার আবু বক্কর জানান, বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিজিবি-বিএসএফ কর্মকর্তা পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে জমি দখলের বিষয়টি নিস্পত্তি করা হবে।

Need Ads
error: কপি হবে না!