ads

রবিবার , ২৩ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে জামায়াতের গোপন বৈঠক: জেলা সেক্রেটারিসহ আটক ১৯

খবর টি পড়েছেন : ৪৪৯
ময়মনসিংহে জামায়াতের গোপন বৈঠক: জেলা সেক্রেটারিসহ আটক ১৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ শহরে গোপন বৈঠক করার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মোজাম্মেল হকসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। ২২ অক্টোবর শনিবার সন্ধ্যায় নগরীর চরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

Shamol Bangla Ads

আটক অন্যরা হলেন- ওসমান গনি (৪৫), আজিজুর রহমান (৪৩), ফেরদৌস আলম (৪৪), আল আমিন (৩৭), দেলোয়ার হোসেন কুদ্দুস (৩১), তাজুল ইসলাম (৪৫), মো. আসাদুজ্জামান (৪২), শাহিন খান (২৭), মাহমুদুল হাসান শাহিন (৩৮), মাহাবুবুল হাকিম (৪২), মেহেদী হাসান (৩৬), সারোয়ার হোসেন (৪৫), আলমগীর হোসেন (৪২), মো. নাফিজ (৩১), আবু হানিফ (৩৭), ফজলুল করিম ফারুকী (৫২), শেখ আহমেদ আফিফা (৩৮) ও নুরুল হক (৩৮)।

ওসি শাহ কামাল আকন্দ জানান, বিকালে গোপন বৈঠক চলার সময় একটি হোটেলের কনফারেন্স রুম থেকে তাদের আটক করা হয়। আটকরা সরকারের বিরুদ্ধে অপপ্রচারসহ নাশকতা তৈরির পায়তারা করছিল। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডিআইজি বজলুর রশিদের ৫ বছরের কারাদণ্ড পরবর্তী সংবাদ বরেণ্য কবি শামসুর রাহমানের ৯৪তম জন্মদিন আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads