ads

বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০১৪ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়ায় সুপেয় পানির নাগালে পৌরবাসী : প্রত্যাশা ও চাহিদার তুলনায় অপ্রতুল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১০, ২০১৪ ৪:২৬ অপরাহ্ণ
কলারোয়ায় সুপেয় পানির নাগালে পৌরবাসী : প্রত্যাশা ও চাহিদার তুলনায় অপ্রতুল

আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : সাতক্ষীরার কলারোয়া পৌরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি সুপেয় পানির ব্যবস্থা আংশিক ভাবে হতে চলেছে। প্রত্যাশা ও চাহিদার চেয়ে সুপেয় পানি সরবরাহ অত্যন্ত অপ্রতুল হলেও প্রধান এ সমস্যা নিরসনে আলোর পথ দেখা দিয়েছে। স্বল্প পরিসরে পৌরসভার ৯ওয়ার্ডের বাসিন্দারা সুপেয় পানির প্ল্যান্টের মাধ্যমে সংগ্রহ করতে পানি। আর বন্ধ থাকা পানি সরবরাহ প্রকল্পটি পৌরশহরে শীঘ্রই শুরু হবে বলে জানা গেছে। বরাদ্দকৃত সাড়ে ৭ কোটি টাকার প্রকল্পটি চালু হচ্ছে বলে এক সেমিনারে জানান পৌর মেয়র গাজী আকতারুল ইসলাম। সুপেয় পানির প্ল্যান্ট চালুর মধ্য দিয়ে প্রায় শতভাগ আর্সেনিক ঝুঁকি কবলিত পৌরসভার ৩০ সহস্রাধিক মানুষের বিশুদ্ধ পানীয় জল প্রাপ্তির প্রত্যাশা অবশেষে বাস্তবে রূপ নিতে চলেছে। ২০০৪ সালে বগুড়ার রুরাল ডেভলপমেন্ট একাডেমি (আরডিএ) এর অর্থ সহযোগিতায় পৌর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ১৮ লাখ টাকার প্রকল্পের কাজ শুরু হয়। এ প্রকল্পের জন্য পৌরসভার ট্রাক টার্মিনালের পাশে পানির হাউজ-প্ল্যান্ট নির্মাণ ও সেখান থেকে তুলসীডাঙ্গা ফুড গোডাউন পর্যন্ত পাইপ লাইনের কাজ হয়ে তা বন্ধ হয়ে যায়। একটি হাউজ-ট্যাঙ্ক ও সামান্য পাইপ লাইনের কাজ করেই ১৮ লাখ টাকার বাজেট শেষ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়া প্রকল্পটি আবারও চালু করার জন্য ২০০৪ সালের ২৭ নভেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠানের দরপত্র আহŸান করে সংবাদ পত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ কাজের জন্য ব্যয় ধরা হয় ৫ লাখ ৬৩ হাজার ৪শ’৮ টাকা। এ কাজ শেষে পরীক্ষামূলকভাবে পানি উত্তোলন করা হয়। কিন্তু তাতে মাত্রাতিরিক্ত আর্সেনিক থাকায় পানি তোলা বন্ধ করে দেয়া হয়। সূত্র আরও জানায়, ২০০৪ সালে বেসরকারি সংস্থা ‘জেস ফাউন্ডেশন’ এই পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের জন্য পৌর কর্তৃপক্ষের সম্মতি সাপেক্ষে আরডিএ’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়। নানা জটিলতার বেড়াজালে জনগুরুত্বপূর্ণ সেই পানি সরবরাহ প্রকল্পটি গত ১০ বছর ধরে বন্ধ আছে। এবিষয়ে মেয়র আকতারুল ইসলাম জানান, ইতোমধ্যে পৌরসভা এলাকায় ছোট-বড় ১০টি সুপেয় পানির প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। অচিরেই পৌর শহরে সুপেয় পানি সরবরাহের কাজ শুরু হবে।

 কলারোয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ ব্যক্তিকে কারাদন্ড : বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা

Shamol Bangla Ads

ভ্রাম্যমান আদালত সাড়াশি অভিযান চালিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানে জরিমানা করেছে। এসময় এক ক্লিনিক মালিককে আটক করে কারাদন্ড প্রদাণ করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আটক ক্লিনিক মালিক জয়নাল আবেদিনকে ৪মাসের কারাদন্ড দেয়া হয়েছেন বিজ্ঞ আদালত। জানা গেছে, বুধবার সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মালেকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কলারোয়া বাজারে ক্লিনিক, বেকারী, রেস্টুরেন্ট, ঔষধের দোকানসহ বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। এসময় অনিয়ম, ভেজাল ও অন্যান্য কারণে তাদেরকে জরিমানা করা হয়। এদের মধ্যে কলারোয়া নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক জয়নাল আবেদীনকে আটক করে ৪মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ, অবৈধ-অনিয়মতান্ত্রিক অপারেশন করার অভিযোগে সাব-এ্যাসিসটেন্ট কমিউনিটি ক্লিনিকের মেডিকেল অফিসার দ্বীনেশ চন্দ্র সমাদ্দারকে ২০ হাজার টাকা জরিমানাসহ বিভাগীয় মামলার সুপারিশ, নার্স জাহানারা বেগমকে ৫ হাজার টাকা জরিমানা, ভেজাল খাদ্য দ্রব্য বিক্রির অভিযোগে বনফুল বেকারীর মালিককে ২৫ হাজার, খুলনা বেকারীর মালিককে ২৫ হাজার, বিউটি সুপার আইসক্রিম ফ্যাক্টারীর মালিককে ৫হাজার, ইকবাল হোটেল মালিককে ২হাজার, হক ফল ভান্ডারের মালিককে ২হাজার, রবিউল ফল ভান্ডার মালিককে ২হাজার, রায় ড্রাগ হাউজ মালিককে ৫হাজার, নাজিয়া এন্টারপ্রাইজকে ৫ হাজার এবং কলারোয়া শিশু ও জেনারেল হাসপাতাল মালিককে ৫হাজার টাকা বিজ্ঞ ভ্রাম্যমান আদালত জরিমানা আদায় করেছেন বলে জানা গেছে। এসময় উপস্থিত ছিলেন বিটিভির স্টাফ রিপোর্টার সৈয়দ মাহামুদুল ইলা, কলারোয়া থানার ওসি মুন্সী মোফাজ্জেল হোসেন কনক, এসআই জাহাঙ্গীর আলম, আইনুদ্দিন বিশ্বাস, সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ।

সাতক্ষীরার কলারোয়ায় গভীর রাতে বাড়ির গ্রিল কেটে মোটরসাইকেল চুরি

সাতক্ষীরার কলারোয়ায় গভীর রাতে গ্রিল কেটে একটি বাড়ি থেকে মোটরসাইকেল চুরি করেছে কে বা কারা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পৌরসভাধীন যুগিবাড়ি এলাকায় আনোয়ার হোসেন লিটনের বাড়ি থেকে এ চুরির ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে যুগিবাড়ি গ্রামের শামসুর রহমানের পুত্র আনোয়ার হোসেন লিটনের ব্যবহৃত বাজাজ ১২৫সিসি ডিসকভার মোটরসাইকেলটি কে বা কারা চুরি করে নিয়ে যায়। আনোয়ার হোসেন লিটন জানান, রাতে গোডাউনের জানালার গ্রিল কেটে ও শাটারের তালা ভেঙ্গে ভিতর থেকে বøু-বøাক রং-এর ডিজিটাল নাম্বার প্লেটের ডিসকভার (সাতক্ষীরা-হ- ১২-৮৮৪৬) মোটরসাইকেলের লকতালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায় কে বা কারা। এ বিষয়ে তিনি কলারোয়া থানায় অভিযোগ দিয়েছেন।

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে মদ ও জিরা উদ্ধার

Shamol Bangla Ads

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ভারতীয় মদ ও জিরা উদ্ধার করেছে বিজিবি। তবে এসময় কেউ আটক হয়নি। বিজিবি সূত্র জানায়, কাকডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার সিরাজ গণির নেতৃত্বে বিজিবি সদস্যরা বুধবার ভোরে ভাদিয়ালী সোনাইনদীর তীর থেকে ১০ বোতল অফিসার্স চয়েজ মদ ও দুপুরের দিকে কাকডাঙ্গা গ্রাম থেকে ৫০ কেজি জিরা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩৪হাজার ৫’শ টাকা।

সাতক্ষীরার কলারোয়ায় পূজা মন্ডপ ভবনের ভিত্তি স্থাপন উদ্বোধণ

সাতক্ষীরার কলারোয়ার তুলসীডাঙ্গা গোয়ালঘাটা পূজা মন্ডপের নব-নির্মিত ভবনের ভিত্তি স্থাপন উদ্বোধন করেছেন পৌর মেয়র গাজী আক্তারুল ইসলাম। বুধবার সকালে এ কাজের উদ্বোধন করা হয়। এসময় পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সহকারী প্রকৌশলী ওয়াজিহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আনিছুজ্জামান, পূজা মন্ডপের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক হরেন্দ্র নাথ রায়, সন্তোষ কুমার পাল, আশুতোষ রায়, উত্তম ঘোষ, স্বপন কুমার পাল, তপন কুমার রায়, সুজিত রায়, পরিতোষ মল্লি¬ক, রণজিৎ ঘোষ প্রমুখ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!