ads

বুধবার , ৯ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে মুজিবনগর দিবসের প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৯, ২০১৪ ৬:৩৩ অপরাহ্ণ
মেহেরপুরে মুজিবনগর দিবসের প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর : ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের প্রস্তুতি পর্যালোচনা সভা উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় মেহেরপুরে প্রস্তুতি উপকমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুল, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম সেলিনা আক্তার বানু, জেলা প্ররিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা, সহকারি পুলিশ সুপার আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা রাহাত হাসনাত, গাংনী পৌর মেয়র আহম্মদ আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) মতিয়ার রহমান বাচ্চু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব আশকার আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল হালিম, মেহেরপুর জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি রফিক-উল-আলম, দৈনিক মেহেরপুর এর সম্পাদক রশিদ হাসান খান আলো, জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক আমাম হোসেন মিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, তথ্য ও গবেষনা সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল, জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুব আলম শান্তি, সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক ডাক্তার হাশেম আলী, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রূপক প্রমুখ। আগামী ১৭ এপ্রিল উদযাপনের বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

মুজিবনগরের মোনাখালী ইউপি চেয়ারম্যান সুচিত্রা সেন স্বর্ণপদকে ভূষিত

Shamol Bangla Ads

সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লা সুচিত্রা সেন স্বর্ণপদকে ভূষিত হয়েছেন।
উপ-মহাদেশের মহানায়িকা সুচিত্রা সেনের ৮৩তম জন্ম দিবসে সুচিত্রা সেন ভক্ত পরিষদের উদ্যোগে গেল রোববার রাতে এফডিসি’র জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লাকে স্বর্ণপদেকে ভূষিত করেন।
ইউপি চেযারম্যান শফিকুল ইসলাম মোল্লা আরো জানান, এর আগে তিনি স্বাধীন বাংলা সংসদের উদ্যোগে বিশেষ সম্মাননা এবং ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইর্টসের উদ্যোগে সফল চেয়ারম্যান হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বর্ণপদকে ভূষিত হয়েছেন।

গাংনীতে ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন ও পরিকল্পণা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে শিশু বান্ধব স্থানীয় সুশাসন প্রতিষ্ঠায় ইউনিয়ন ভিত্তিক বাজেট বরাদ্দ ও উন্নয়ন পরিকল্পণা গ্রহণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের হলরুমে মতবিনিময় সভার আয়োজন করে ব্রেকিং দ্য সাইলেন্স।
সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, পরিষদের চেয়ারম্যান আলফাজ উদ্দীন।
সভায় বক্তব্য রাখেন, ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রোগ্রাম অফিসার শরিফুল ইসলাম, পরিষদের সচিব মতিয়ার রহমান,রুরাল ভিশনের প্রকল্প সমন্বয়কারী গোলাম কিবরিয়া, লাইলা আরজুমান সিমা, ইউপি সদস্য শামীম রেজা, বকুল আহম্মেদ প্রমুখ। সভায় ছাত্র-শিক্ষক, জনপ্রতিনিধি,সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবিরা অংশ গ্রহণ করেন।

গাংনীতে সংঘর্ষে আহত-২

Shamol Bangla Ads

গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের দুই জন আহত হয়েছেন। আহতরা হলেন, ওই গ্রামের রুহুল আমীন (৫০) ও জিয়ারুল ইসলাম (৪৩) ।
এলাকাবাসী জানায়, কাষ্টদহ গ্রামের রুহুল আমীন এর বাঁশ বাগান থেকে সম্প্রতি কিছু বাঁশ হারিয়ে যায়। বাঁশ চুরির ঘটনায় প্রতিবেশী জিয়ারুলকে দায়ী করেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার সময় এনিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডা এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে একে অপরের উপর হামলা চালায়। এসময় দু’জনই আহত হলে, প্রতিবেশীরা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রুহুল আমীনের অবস্থার অবনতি দেখা দিলেই দুপুরেই মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এরিপোর্ট লেখা পযর্ন্ত ঘটনায় উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছিল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!