ads

বৃহস্পতিবার , ১৩ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইএমএফের পদ্ধতিতে গণনা : রিজার্ভ এখন ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার

খবর টি পড়েছেন : ৬৫৩
আইএমএফের পদ্ধতিতে গণনা : রিজার্ভ এখন ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের পদ্ধতি মেনে রিজার্ভের নতুন হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার বা ২ হাজার ৩৫৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার ডলার। ১৩ জুলাই বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ হিসাব প্রকাশ করে। একই সঙ্গে নিজেদের হিসাবও দেখিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Shamol Bangla Ads

কেন্দ্রীয় ব্যাংকের নিজেদের হিসাবে রিজার্ভ দেখানো হয়েছে ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার বা ২ হাজার ৯৯৭ কোটি ৩৪ লাখ ডলার। গতকাল বুধবার রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার দেখায় বাংলাদেশ ব্যাংক, যা আজ সংশোধন করা হলো।

বাংলাদেশকে দেওয়া আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের অন্যতম শর্ত ছিল, বিপিএম-৬ ফর্মুলায় দেশের রিজার্ভ গণনা। এটি চলতি বছরের জুন মাসের মধ্যেই প্রকাশ করার কথা ছিল। সেই শর্তের আলোকে আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে এ হিসাব প্রকাশ করলো।

Shamol Bangla Ads

এর আগে গত জুনে আইএমএফের বিপিএম-৬ ফর্মুলা অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের হিসাব গণনা অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ২ বিলিয়ন ডলার।

আইএমএফের হিসাব অনুযায়ী, দেশের যে রিজার্ভ (২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার) আছে তা দিয়ে চার মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন প্রফেসর ড. এমদাদুল… পরবর্তী সংবাদ সংলাপ নিয়ে সরাসরি হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads