ads

রবিবার , ২০ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ৬২৫
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এক শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরী দল। আজ রোববার দুপুরে চর সৈয়দপুরের আলামিননগর এলাকায় শীতলক্ষ্যার ৩ নম্বর সেতুর কাছে এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে জয়নাল আবেদীন নামের এক যাত্রী ছাড়া অন্য কারো পরিচয় নিশ্চিত করা যায়নি। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনাকবলিত জাহাজের নাম এম এল আফসার উদ্দিন। ধাক্কা দেওয়া জাহাজটি হচ্ছে এমভি রুপসি-৯।

জানা যায়, লঞ্চটিতে ৫০-৬০ জন যাত্রী ছিলেন। এখনো নিখোঁজ আছেন ২০-২৫ জন। উদ্ধার হওয়া মৃত পাঁচজনের মধ্যে ৩ বছরের এক শিশু, ১০ বছরের এক শিশু, ১৭ বছরের এক কিশোরী ও ২৮ বছরের একজন নারীও রয়েছে।

Shamol Bangla Ads

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে ২০ রমজান পর্যন্ত পরবর্তী সংবাদ সয়াবিন তেলের দাম কমল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads