ads

সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ

আজ সোমবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। চলতি বছরের প্রথম হজ ফ্লাইটটি রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে। ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

Shamol Bangla Ads

জানা যায়, সরকারি পর্যায়ে ১১২ জন এবং বেসরকারি পর্যায়ে এক হাজার ৭৪৩ জন গাইড দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৭০ জন মোয়াল্লেম হজযাত্রীদের সার্বিক সহায়তা করবেন। হজযাত্রী পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ তিনটি এয়ারলাইনস। ৩১ মে পর্যন্ত হজের ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।

এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করবে ১১৮টি, সাউদিয়া ৮০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৩৪টি হজ ফ্লাইট। ফিরতি ফ্লাইটের সংখ্যা যথাক্রমে বিমান ১০৯, সাউদিয়া ৭৯ এবং ফ্লাইনাস ৩৪টি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

Shamol Bangla Ads

এদিকে হজ পালন আরো নির্বিঘ্ন ও সহজ করতে চলতি বছর হজযাত্রীদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর ‘লাব্বাইক’ নামে মোবাইল অ্যাপ চালু হচ্ছে। একই সঙ্গে হজযাত্রীদের জন্য হজ প্রি-পেইড কার্ড চালু ও মোবাইল ফোনে রোমিং সুবিধা দেওয়া হবে। ২৮ এপ্রিল সোমবার বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বাসভবন যমুনায় হজযাত্রীদের ওই সেবা উদ্বোধন করবেন।

ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মতিউল ইসলাম কালের কণ্ঠকে বলেন, পবিত্র হজ পালনে বাংলাদেশের হজযাত্রীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এ সমস্যা নিরসন ও হজের অভিজ্ঞতাকে আরো সহজ করতে ধর্ম মন্ত্রণালয় ‘লাব্বাইক’ অ্যাপ ও প্রিপেইড কার্ড চালু এবং রোমিং সুবিধা দেওয়ার পদক্ষেপ নিয়েছে। সোমবার বিকেল ৪টায় বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা হজযাত্রীদের জন্য ওই সেবাগুলো উদ্বোধন করবেন।

এবার হজে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। এবার ৫ হাজার ২০০ জন হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

Need Ads
error: কপি হবে না!