ads

রবিবার , ৫ জুন ২০১৬ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রী কনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৫, ২০১৬ ১:৫০ অপরাহ্ণ

 

Shamol Bangla Ads

pool

 

Shamol Bangla Ads

 

 

 

 

 

 

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুর এলাকায় স্কুলছাত্রী কনিকা রানী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, সমাবেশ করেছে বিভিন্ন নারী সংগঠনের নেতা-কর্মীরা। রোববার সকালে শহরের শহীদ সাটুহলের সামনে এ মানববন্ধন, সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গত ২৭ মে গোবরাতলা এস.এ.এম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী কনিকা রনীকে ওই এলাকার বখাটে আব্দুল মালেক কুপিয়ে হত্যা করে। এ সময় কনিকার তিন সহপাঠী তানজিলা খাতুন, মরিয়ম খাতুন ও তারিন আফরোজকে কুপিয়ে আহত করে। বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বক্তারা অবিলম্বে কনিকা রানী হত্যার সুষ্ঠু বিচার ও খুনির সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

সমাবেশে বক্তব্য রাখেন- শান্তনা হক, অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা, নুরুন নাহার, শাহনাজ বেগম, হালিমা খাতুন প্রমুখ। পরে তারা জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Need Ads