ads

বুধবার , ৯ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা উন্নয়ন বিষয়ক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৯, ২০১৪ ২:১১ অপরাহ্ণ
ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা উন্নয়ন বিষয়ক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ্যে শিক্ষা বিষয়ক প্রধান মন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক দপ্তরের সাথে শিক্ষা বিষয়ক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় এই ভিডিও কনফারেন্সে তথ্য প্রযুক্তি ভিত্তিক শিক্ষা স¤প্রসারনের লক্ষ্যে প্রধান মন্ত্রীর কার্যালয়েল পরিচালিত প্রকল্পের প্রকল্প পরিচালকের সাথে জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন বিষয় তথ্য আদান প্রকান করা হয়েছে। ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ.কে.এম সোহেল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: শাহরিয়াজ, বরিশাল বিভাগের মাধ্যমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ডা: মো: মোস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার সুকুমার হালদার ও উপজেলা পর্যায় শিক্ষা অফিসাররা এই ভিডিও কনফারেন্সে এই প্রকল্পের পরিচালকের সাথে বিভিন্ন বিষয় মত বিনিময় করেন। বিশেষ করে মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থায় মাল্টি মিডিয়া ক্লাস পরিচালনার ক্ষেত্রে কি কি ধরণের অসুবিধা ও বাস্তব ক্ষেত্রে সমসত্যা রয়েছে তা জানতে চাওয়া হয়েছে।

Need Ads
error: কপি হবে না!