ads

বুধবার , ৯ এপ্রিল ২০১৪ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পদ্মাসহ সকল নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে কুষ্টিয়ায় গঙ্গা বাঁধ বাস্তবায়ন কমিটির মানববন্ধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৯, ২০১৪ ২:৩০ অপরাহ্ণ

Kushtia River Save manobbondhon -2কুষ্টিয়া প্রতিনিধি : ‘মরণ বাঁধ ফারাক্কা ভেঙ্গে দাও, বাংলাদেশকে মরুভুমি বানানোর চক্রান্ত প্রতিহত করতে হবে’ এ শ্লোগানকে সামনে রেখে পদ্মা নদীসহ সকল নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে গঙ্গা বাঁধ বাস্তবায়ন কমিটি। ৯ এপ্রিল বুধবার সকাল ১১টায় মজমপুর গেটে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গঙ্গা বাঁধ বাস্তবায়ন কমিটির আহবায়ক কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
মানববন্ধনে বক্তারা বলেন, মরণ বাঁধ ফারাক্কার কারণে আজ বাংলাদেশ মরুভুমিতে পরিণত হচ্ছে। মরুভুমি বানানের সকল চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীকে সোচ্চার হতে হবে।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান হেলাল, যুগ্ম সম্পাদক সাদুধুর রহমান বাবলু, কুতুব উদ্দিন আহমেদ প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!