স্টাফ রিপোর্টার : শেরপুরে জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নবনির্বাচিত কর্মকর্তারা বিদায়ী কমিটির কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছেন। ৫ মার্চ বুধবার সকালে সমিতির সভাকক্ষে বিদায়ী সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার। বিদায়ী কমিটির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মুখলেসুর রহমান আকন্দ, এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু ও এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, সিনিয়র এডভোকেট মোঃ শামছুদ্দিন, এডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, এডভোকেট দেলোয়ারর হোসেন, এডভোকেট মধুসুদন দত্ত, এডভোকেট আব্দুল ওয়াদুদ, এডভোকেট সুব্রত কুমার দে ভানু, এডভোকেট আবুল মানসুর স্বপন প্রমুখ।

উলেখ্য, ২৭ ফেব্র“য়ারী অনুষ্ঠিত কার্যকরী পরিষদের নির্বাচনে সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল থেকে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৯জন ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে ২জন কর্মকর্তা নির্বাচিত হন।




