ads

বুধবার , ৯ এপ্রিল ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গণআন্দোলন শুরু হবে : মির্জা ফখরুল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৯, ২০১৪ ১:২৯ অপরাহ্ণ

bnp-fakrul-u_51510শ্যামলবাংলা ডেস্ক : জামিনে কারাগার থেকে বেরিয়েই সরকারের বিরুদ্ধে গণআন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ৮ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় হরতাল-অবরোধে নাশকতা ও হত্যার অভিযোগে ৩ মামলায় প্রায় ৩ সপ্তাহ কারাবাসের পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের সাথে আলাপকালে ওই ঘোষণা দেন। এসময় তিনি সরকারকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বলেন, অবৈধ, দখলদার, জুলুমবাজ সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলন অবশ্যই শুরু করা হবে। আমি মাত্র বেরিয়েছি। দলের চেয়ারপারসন- নীতিনির্ধারকদের সঙ্গে আলাপ করে তা শুরু হবে।
মুক্তির পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দল ও বিভিন্ন সহযোগী সংগঠনের কয়েকশ’ নেতা-কর্মী। নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন ফখরুল। এরপর স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে গাড়িতে করে উত্তরার বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি। কাশিমপুর কারাগার থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানায়। গত বছরের শেষদিকে হরতাল-অবরোধে নাশকতার তিনটি মামলায় জামিন বাতিল হওয়ার পর গত ১৬ মার্চ মির্জা ফখরুলকে কারাগারে পাঠায় বিচারিক আদালত। বর্তমান সরকারের আমলে এ নিয়ে তৃতীয় দফা কারাভোগ করলেন তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!